দেশের সর্বত্র তীব্র শীত, ১০ জেলায় শৈত্যপ্রবাহ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৫

দেশের সর্বত্র তীব্র শীত, ১০ জেলায় শৈত্যপ্রবাহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৫ |
পৌষ মাসের শেষে সারা দেশে শীতের তীব্রতা আরও বেড়েছে। রাজধানীতেও জেঁকে বসেছে শীত। সারা দেশে তাপমাত্রা কমতে শুরু করেছে। তীব্র শীত এখন দেশের সর্বত্র। এরই মধ্যে ১০ জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। শুক্রবার (১০ জানুয়ারি) আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কয়েকটি এলাকায় অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, শৈত্যপ্রবাহ বৃহস্পতিবার ছিল ৫ জেলায়, শুক্রবার বেড়ে হয়েছে ১০ জেলায়। আগামীকাল থেকে দুই-তিন দিনের মধ্যে কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ থাকবে না। কারণ দুই দিন তাপমাত্রা বাড়তে পারে। আগামী ১৬

থেকে ১৭ জানুয়ারির দিকে আবারও শৈত্যপ্রবাহ বাড়বে। তিনি বলেন, শুক্রবার সারা দেশেই সূর্যের দেখা মিলেছে। তবে বাতাসের কারণে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। ঢাকায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, আগামী ১০ দিনের পূর্বাভাসে ঢাকায় শৈত্যপ্রবাহের কোনো আভাস দেখছি না। শুক্রবার রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়া অফিস জানায়, আগামী শনি ও রোববার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে তীব্র শীত থাকারও সম্ভাবনাও রয়েছে। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৭.৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’