দেশব্যাপী শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ ডিসেম্বর, ২০২৪

দেশব্যাপী শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ডিসেম্বর, ২০২৪ |
১৪ ডিসেম্বর, শহিদ বুদ্ধিজীবী দিবস। এটি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসের অন্যতম শোকাবহ এবং মর্মান্তিক দিন। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসররা বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য উদ্দেশ্যে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। বিজয়ের ঠিক দুই দিন আগে, ১৪ ডিসেম্বর রাতে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার, আলবদর ও আলশামস বাহিনী পরিকল্পিতভাবে তালিকাভুক্ত বুদ্ধিজীবীদের বাড়ি থেকে তুলে নিয়ে যায়। ঢাকার বিভিন্ন স্থানে চোখ বেঁধে ধরে নিয়ে গিয়ে তাদের ওপর চালানো হয় নির্মম নির্যাতন। পরে, মিরপুরের ডোবা-নালা কিংবা রায়েরবাজার ইটখোলার মতো নির্জন স্থানে তাদের হত্যা করে ফেলে রাখা হয়। তাদের মধ্যে ছিলেন দেশের শীর্ষস্থানীয় শিক্ষক,

সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, সাহিত্যিক, সংস্কৃতিসেবী এবং অন্যান্য পেশার কৃতী মানুষ। এ হত্যাযজ্ঞে প্রায় দেড়শ বুদ্ধিজীবী প্রাণ হারান, যা পুরো জাতিকে হতবিহ্বল করে দেয়। স্বাধীনতার পর শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে ঢাকার মিরপুরে প্রথম শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মিত হয়। ১৯৯১ সালে রায়েরবাজার বধ্যভূমিতে নির্মাণ শুরু হওয়া শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ১৯৯৯ সালের ১৪ ডিসেম্বর উদ্বোধন করা হয়। প্রতি বছর ১৪ ডিসেম্বর, এ দিনটি গভীর শ্রদ্ধা এবং শোকের সঙ্গে পালন করা হয়। এ দিন সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী মুহাম্মদ ইউনূস মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহিদ পরিবারের সদস্য, বীর মুক্তিযোদ্ধা এবং সর্বস্তরের জনগণ তাদের শ্রদ্ধা নিবেদন করেন। দিনটি বাঙালি জাতির জন্য শুধু শোকের

নয়, একই সঙ্গে নতুন প্রজন্মকে দেশপ্রেম ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করার দিন। শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় এক অনন্য দৃষ্টান্ত। শহিদ বুদ্ধিজীবী দিবস আমাদের স্মরণ করিয়ে দেয়, স্বাধীনতার জন্য তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। জাতি তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এ প্রতিজ্ঞা করে যে, মুক্তিযুদ্ধের চেতনা অক্ষুণ্ণ রাখার লড়াই অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ বছরেও শেষ হয়নি ৮৬% জুলাই মামলার তদন্ত: হয়নি ময়নাতদন্ত, ঢালাও আসামি-মামলা বাণিজ্যে ভজঘট অবস্থা! ক্রিকেট ইতিহাসের মহানায়ক স্যার গ্যারি সোবার্স আর নেই সাইফুদ্দিন ও রিশাদের ঝলকে টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ তাবিজ দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, জামায়াত আমিরকে জুতাপেটার পর পুলিশে সোপর্দ ৭৩ বছরের ইতিহাসে প্রথম মিস ওয়ার্ল্ডের আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তান সিঙ্গাপুরে উগ্র মতাদর্শী দুই নির্মাণ শ্রমিকের ওয়ার্ক পারমিট বাতিল করে বাংলাদশে ফেরত ল্যাব টেস্টে এক প্লেট ফুচকায় মিলেছে ৭ কোটিরও বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়া: ভোক্তা অধিকার আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে সেনাবাহিনী কীভাবে সম্পৃক্ত ছিল, জানালেন রাশেদ খান ঢাকায় তিন মার্কিন এপিডেমিওলজিস্টের নীরব সফর: যার একজন ইউএস আর্মির সদস্য, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার ফিফার সবচেয়ে বড় স্পন্সর অ্যাডিডাসের দুই দলই ফাইনালে, কোণঠাসা নাইকি মেসির ফাইনাল দেখতে ৫ লাখি টিকিটও নিমেষে সাবাড়! ৫ আগস্টের পর মুক্তিযুদ্ধের স্মারক ভাঙার ধারাবাহিকতা: এবার ভাঙল বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্য, জানে না প্রশাসন পৌরসভার ২ কোটি টাকা মূল্যের ৫টি গাড়ি উধাও তিন সংসদ সদস্যসহ মঞ্চ ভেঙে নিচে পড়লেন অর্থমন্ত্রী আমীর খসরু ‘স্বাধীন বেলুচিস্তানে’ ব্যর্থ অভিযান, স্বাধীনতাকামীদের হাতে ৪৫ পাকিস্তানি সেনা নিহত বিশ্বকাপে মাঠের বাইরের তারকা ইয়ামালের ছোট ভাই ফাইনালে কার পক্ষে আছেন গার্দিওলা বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে লিওনেল মেসি বিশ্বকাপের শিরোপা যার হাতে দেখছেন ইংলিশ কিংবদন্তি