দুর্ঘটনায় কর্মীর মৃত্যুতে জিপিএইচ ইস্পাতের শোক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫

দুর্ঘটনায় কর্মীর মৃত্যুতে জিপিএইচ ইস্পাতের শোক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫ |
দুর্ঘটনায় দুইজন কর্মীর অকাল মৃত্যুতে জিপিএইচ ইস্পাত পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। রবিবার (১৩ এপ্রিল) কোম্পানির পক্ষ থেকে উপদেষ্টা ওসমান গনি চৌধুরীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ শোক জানানো হয়। জিপিএইচ ইস্পাত-এর উপদেষ্টা ওসমান গনি চৌধুরী জানান, জিপিএইচ ইস্পাত সব সময় কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। তবে এরই মধ্যে অনাকাঙ্ক্ষিতভাবে রবিবার সকালে জিপিএইচ ইস্পাত-এর ইসিআর ভবনে একটি আকস্মিক দুর্ঘটনা ঘটে। ভবনে অবস্থিত ৫০০ কেজি ভার বহনে সক্ষম মালামাল উত্তোলনকারী হোয়েস্টটি অতিরিক্ত ভারের কারণে ছিঁড়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। হোয়েস্টটি শুধুমাত্র মালামাল উত্তোলনের জন্য ব্যবহারের নিয়ম থাকলেও, নূরুর সাফা নামক ঠিকাদারি প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত দুইজন সহকারী নিয়ম ভঙ্গ করে মালামালের সঙ্গে হোয়েস্টে ওঠেন।

এতে হোয়েস্টটি অতিরিক্ত ভারে ছিঁড়ে যায় এবং দুজন কর্মীই গুরুতর আহত হন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে জিপিএইচ-এর অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিমের সহায়তায় আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে তারা উভয়েই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় জিপিএইচ-এর পক্ষ থেকে আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। দুইজন মূল্যবান কর্মীর অকাল মৃত্যুতে জিপিএইচ কর্তৃপক্ষ গভীরভাবে শোকাহত। জিপিএইচ ইস্পাত সব সময় কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে এবং এই অপূরণীয় ক্ষতি জিপিএইচ পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে। আমরা বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করার প্রত্যাশা ব্যক্ত করছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল পাত্র খুঁজতে ঘটককে পাত্রীর ছবি দেওয়া যাবে কি? ফটোসাংবাদিকের ওপর বিরক্ত তারা সুতারিয়া, যে পদক্ষেপ নিলেন অভিনেত্রী ‘যেমন খুশি তেমন চল’ নীতিতে অবৈধ অটোরিকশা, নাটাই যাদের হাতে চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০ সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্ত চিন্ময় ব্যবসায়ী অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি, শ্বশুর-জামাইসহ গ্রেফতার ৮ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ পাকিস্তানের ৩ ক্রিকেটারকে গোয়েন্দা সংস্থার তলব