দুর্গাপূজার শেষ পর্যন্ত বিশেষ নিরাপত্তা: স্বরাষ্ট্র উপদেষ্টা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৪

দুর্গাপূজার শেষ পর্যন্ত বিশেষ নিরাপত্তা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৪ |
শারদীয় দুর্গাপূজার শেষ পর্যন্ত বিশেষ নিরাপত্তা থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সবাই সহযোগিতা করলে বাংলাদেশের লোকজন ৩৬৫ দিন নিরাপদে থাকবে।রোববার দশমীর দিন পর্যন্ত তো বিশেষ নিরাপত্তা থাকবেই, এরপরেও পুরো বাংলাদেশে নিরাপত্তা থাকবে। বৃহস্পতিবার দুপুরে ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, আমি সবসময় বলে আসছি, এবার পূজা হবে সব থেকে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে। এবারের পূজায় সরকারি অনুদানের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার এবারই মনে হয় সব থেকে বেশি পূজার জন্য ৪ কোটি টাকা অনুদান হিসেবে দিয়েছে। এর আগে দুই কি ৩ কোটি- এই পরিমাণ টাকা ছিল। তিনি

বলেন, আরেকটা জিনিস- ভাইয়েরা আমার বলছেন যে নিরাপত্তা; বাংলাদেশের সব নাগরিকেরই ৩৬৫ দিন নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের এবং এটা অক্ষুণ্ন থাকবে।মাঝে মাঝে হয়তো একটু ছোটখাটো ঘটনা ঘটে, এটা কিছু বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু এবার একটু আগে পূজা উদযাপন কমিটির মহাসচিব আমাকে বললেন- এরকম কোনো ঘটনা নাই যে, কোথাও কিছু ঘটেছে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীও নিরাপত্তার দায়িত্বে আছে জানিয়ে বলেন, এবার নিরাপত্তার জন্য আমার পুলিশ-বিজিবি-আনসার-র‌্যাব; শুধু তারাই নয়- অন্যান্য বাহিনীকে আনা হয়েছে। সেনাবাহিনীকে ডিপ্লয় করা হয়েছে, নৌবাহিনীকে ডিপ্লয় করা হয়েছে, বিমান বাহিনীকেও ডিপ্লয় করা হয়েছে।যে পরিমাণ দরকার, সেই পরিমাণ সশস্ত্র বাহিনী দেওয়া হয়েছে। আশা করব, এবারকার পূজা খুবই ভালো

হবে এবং আপনারা সবাই সহযোগিতা করবেন। আমরা কোনো কিছুই করতে পারব না- যদি আপনারা সহযোগিতা না করেন। আপনারা এখানের মেইন কারিগর। তিনি আরও বলেন, যদি কোথাও কোনো ঘটনা ঘটে- একেবারে কারেক্ট রিপোর্টটা দেবেন। কিন্তু আমি আশা করব, এবার কোথাও কোনো ঘটনা ঘটবে না। পূজার জন্য একটা ৮ দফা নির্দেশনা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মাঠ প্রশাসন এবং নিরাপত্তা বাহিনীকে দেওয়া হয়েছে।তারা এই আট দফা নির্দেশনা- যা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে, এটা যেন সবাই ভালোভাবে পালন করে; এটা কিন্তু আমরা নিশ্চিত করব। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সরকারি নজরদারি সংস্থা কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ

সম্পাদক সন্তোষ শর্মা ও মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু,নির্যাতনের অভিযোগ স্বজনদের নিঃসঙ্গ এক সন্তের বিদায় দশ জনের দল নিয়ে রোমাঞ্চ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে আওয়ামীলীগ সরকারের অধীনে সংসদ ভবন চত্ত্বরে বিদেশী কোন দেশের স্বাধীনতা দিবস পালন হলে কি হতো? মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে জামায়াত-মুসলিম লীগ-নেজামে ইসলামের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকার মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ হালান্ডকে আটকানো নিয়ে যা বললেন ব্রাজিল কোচ জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে হঠাৎই জ্বলে উঠলেন আনু মুহাম্মদ জুলাই নিয়ে মন্তব্য করায় আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ৩০০ দরিদ্রের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ৮ কোটি, দেশি-বিদেশি ৪৭৩ পরামর্শকের ব্যয় ৫৩ কোটি! চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন