দুর্গাপূজায় মুখোমুখি আলিয়া-তৃপ্তি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৪

দুর্গাপূজায় মুখোমুখি আলিয়া-তৃপ্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৪ |
বিশ্বের দ্বিতীয় বৃহৎ সিনেমা ইন্ডাস্ট্রি বলিউড। দুর্গাপূজাকে উদ্দেশ্য করে এই ইন্ডাস্ট্রিতে প্রতি বছর নতুন সিনেমা মুক্তি দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় এ বছরও মুক্তি পাচ্ছে দুটি সিনেমা। ১১ অক্টোবর একই দিনে বড় পর্দায় মুক্তি পাবে আলিয়া ভাটের প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘জিগরা’ ও রাজকুমার-তৃপ্তির ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’। দুটি সিনেমা নিয়েই ব্যাপক উন্মাদনা শুরু হয়েছে। দর্শকরাও অপেক্ষায় আছেন আলিয়া ও তৃপ্তির সিনেমাটিক যুদ্ধ দেখার। জিগরা সম্প্রতি প্রকাশ পেয়েছে আলিয়া ভাট-বেদাং রায়না অভিনীত ‘জিগরা’ সিনেমার ট্রেলার। যেখানে নতুন এক আলিয়াকে অ্যাকশন মুডে দেখতে পায় দর্শকরা। তবে চমক এখানেই শেষ নয়। ট্রেলারটি প্রকাশের পর নির্মাতা জানান, হিন্দির পাশাপাশি তেলেগু ভাষায় মুক্তি পেতে যাচ্ছে ‘জিগরা’, যা

এই সিনেমাকে প্যান-ইন্ডিয়ান হিসেবে বিবেচিত করছে। এর পরই ‘জিগরা’র তেলেগু ট্রেলারটি প্রকাশ করা হয়। দুটি ট্রেলারই বেশ সাড়াও পেয়েছে। ধর্মা প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘জিগরা’র প্রযোজনায় রয়েছে ইটারনাল সানশাইন প্রোডাকশনসও। সিনেমাটি পরিচালনা করেছেন ভাসান বালা। সিনেমাটি ভাইবোনের এক গল্পকে ঘিরেই নির্মিত হয়েছে। যেখানে ভাইকে রক্ষা করতে তার বড় বোন কতদূর যেতে পারে তারই দুঃসাহসিকতার গল্প পর্দায় তুলে ধরা হবে। গত বছর সেপ্টেম্বরে ‘জিগরা’ নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছিল। এরপর চলতি বছরের জুনে ‘জিগরা’র নির্মাতা সিনেমাটির মুক্তির নতুন তারিখ ঘোষণা করেন। এর আগে ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও পরবর্তী সময়ে মুক্তির তারিখ পরিবর্তন করে ১১ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। ভিকি

বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও ১১ অক্টোবর মুক্তি পাচ্ছে রাজ শাণ্ডিল্য পরিচালিত ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’। এ সিনেমা দিয়ে প্রথমবার একসঙ্গে জুটি বেঁধেছেন বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি ও রাজকুমার রাও। এটি ভূষণ কুমারের টি-সিরিজের ব্যানারে নির্মিত হয়েছে। এরই মধ্যে সিনেমার একটি গান দর্শকমহলে ব্যাপক সমালোচিত হয়েছে। আইটেম ধাঁচের এই গানের শিরোনাম ‘মেরে মেহবুব’। গানটির কোরিওগ্রাফি করেছেন গণেশ আচার্য। আইটেম গানটিতে তৃপ্তি ও রাজকুমার রাওয়ের কেমিস্ট্রি চোখ ধাঁধানো হলেও তৃপ্তির এই ধরনের নাচ একেবারেই পছন্দ হয়নি নেটিজেনদের। তবে তারপরও সিনেমাটি রয়েছে আলোচনায়। এর ট্রেলার ইতোমধ্যেই মুক্তি পেয়েছে। সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন রাজকুমার রাও ও তৃপ্তি দিমরি। এ ছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিজয়

রাজ, মল্লিকা শেরাওয়াত, মাস্ত আলী, অর্চনা পুরান সিং, মুকেশ তিওয়ারি, রাকেশ বেদী, টিকু তালসানিয়া ও অশ্বিনী কালসেকর মতো তারকা। রাজকুমার রাওকে শেষবার দেখা গিয়েছিল ‘স্ত্রী ২’ সিনেমায়। বক্স অফিসে যেই সিনেমার দাপট এখনো চলমান। অন্যদিকে তৃপ্তিকে শেষ দেখা গিয়েছিল ভিকি কৌশল ও অ্যামি ভির্কের সঙ্গে ‘ব্যাড নিউজ’ সিনেমায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’ বার্লিনে ১৫ ও ২১ আগস্ট স্মরণে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা: মিলাদ ও শোক সভায় শেখ হাসিনার ভাষণ ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ