দুই দিনের মধ্যে ট্রেনের সিডিউল স্বাভাবিক হওয়ার আশা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৪

দুই দিনের মধ্যে ট্রেনের সিডিউল স্বাভাবিক হওয়ার আশা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৪ |
কমলাপুর স্টেশন এলাকায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় সিডিউল বিপর্যয় চরমে উঠছে। বৃহস্পতিবার রাত ১২টায় ট্রেনটির ৬টি বগি লাইনচ্যুত হওয়ার পর বগিগুলো উদ্ধার হয় শুক্রবার সকাল ১১টায়। দুর্ঘটনায় ঢাকার সঙ্গে সারা দেশের প্রায় ১৩ ঘণ্টা পরে ট্রেন চলাচল শুরু হলেও অধিকাংশ ট্রেন ১২ থেকে ১৮ ঘণ্টা বিলম্বে চলাচল করছে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, প্রতিদিন কমলাপুর স্টেশন হয়ে ১৮২টি ট্রেন চলাচল করে। অধিকাংশ ট্রেন শুধু একটি রেক দিয়ে চালানো হয়। ফলে একটি ট্রেন বিলম্বে চললে পরবর্তী ট্রেনটিও বিলম্বে চলাচল করে। আগামী রোববারের মধ্যে সিডিউল বিপর্যয় নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছে রেলওয়ে কর্তৃপক্ষ। কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার বলেন, শুক্রবার রাত ৯টা পর্যন্ত অনেক

ট্রেন বিলম্বে চলাচল করছে। কিছু ট্রেন সকালে কমলাপুরে প্রবেশ করার কথা থাকলেও রাত ৮টা পর্যন্ত এসে পৌঁছেনি। আমরা ৩টি ট্রেনের যাত্রা বাতিলও করেছি। শনি ও রোববারের মধ্যে অধিকাংশ ট্রেনের সিডিউল ঠিক হয়ে আসবে। ওই সময়ের মধ্যে কয়েকটি ট্রেন বিলম্বে চললেও সেগুলোকে সিডিউল বিপর্যয় বলা যাবে না। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সিডিউল নিয়ন্ত্রণ আনতে। ওই সময়ের মধ্যে ‘বিশেষ সবজি’ ট্রেনও যথাযথ সময়ে চালানো সম্ভব হবে। এ প্রসঙ্গে রেলওয়ে মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেন, দুর্ঘটনার পর পরই উদ্ধার কাজ শুরু হয়। দুর্ঘটনার স্থলটি স্টেশনে প্রবেশ ও বাহির মুখে ঘটেছে। এতে করে বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে রাখতে হয়েছে। ২/১ দিনের মধ্যে

পুরোপুরি সিডিউল নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। যাত্রীদের প্রতি দুঃখ প্রকাশ করে তিনি আরও বলেন, দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছে। নিশ্চয় দোষীদের যথাযথ শাস্তি নিশ্চিত করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে মৃত্যুদণ্ড কে এই কেপ ভার্দের ইতিহাস গড়া নায়ক পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল আর্জেন্টিনার কোনো দুর্বলতা নেই, সব পজিশনই শক্তিশালী: অস্ট্রিয়া কোচ শেষ নাচ নাকি নতুন ভোর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু দেশের ১১ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তৃণমূলের বিদায়ের পর প্রথম বাজেট বিজেপির যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের গভীর শোক প্রকাশ হামে রেকর্ডসংখ্যক মৃত্যুতেও সরকারের সাফল্য দেখছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীদের অভিযোগের পর বিএনপি সাংসদের ছেলে যুবদল নেতা আটক চট্টগ্রামে ব্যবসায়ীদের ঘুম হারাম: চান্দগাঁওয়ে দিনে-দুপুরে গুলি ছুড়ে চাঁদা দাবি বাঁশখালীতে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, ক্ষোভে ফুঁসছেন সাধারণ জনতা চাটখিলে দলিল লেখকদের ভোটযুদ্ধ: আওয়ামী লীগের ঘরে ৭ পদ, বিএনপির ৩ বিএনপির সদস্য সচিবের অ্যাম্বুলেন্স থেকে ১১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার শেয়ারবাজারে ঢালাও দরপতন, কমেছে লেনদেন কোনো মামলা ছাড়াই রাতে তুলে নিয়ে গেল ডিবি, ৫ ঘণ্টা পর মিলল ছাত্রলীগ কর্মীর লাশ পাঁচ বছর বয়সি মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগে ময়মনসিংহের ত্রিশালে এক মসজিদের ইমামকে ব্যাপক ধোলাই