দুই কোরীয় তারকার প্রেমের সফল পরিণতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জুলাই, ২০২৫

দুই কোরীয় তারকার প্রেমের সফল পরিণতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুলাই, ২০২৫ |
দক্ষিণ কোরিয়ার বিনোদন জগতে বাজতে চলেছে বিয়ের সানাই! জনপ্রিয় অভিনেতা অন জু ওয়ান এবং কে-পপ তারকা ও অভিনেত্রী ব্যাং মিনা এই বছরের নভেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। দীর্ঘদিনের বন্ধুত্ব ও প্রেমের পর এই দুই তারকা তাদের সম্পর্ককে নতুন ধাপে নিয়ে যাচ্ছেন, যা তাদের ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে। অন জু ওয়ান ও ব্যাং মিনার প্রেমের গল্প অনেকটা কে-ড্রামার চিত্রনাট্যের মতোই। ২০১৬ সালে সিবিসি-এর জনপ্রিয় ড্রামা ‘বিউটিফুল গং সিম’ -এর সেটে তাদের প্রথম পরিচয়। পর্দায় তাদের রসায়ন যেমন নজর কেড়েছিল, তেমনি পর্দার বাইরেও তাদের মধ্যে বন্ধুত্বের সূত্রপাত হয়। এরপর ২০২১ সালে ‘দ্য ডেজ’ নামের একটি মিউজিক্যালে কাজ করতে গিয়ে তাদের সম্পর্ক

আরও গভীর হয় এবং ধীরে ধীরে তা ভালোবাসায় রূপ নেয়। তাদের এই নীরব সম্পর্ক এত দিন জনসমক্ষে আসেনি, যা তাদের বিয়ের ঘোষণাকে আরও চমকপ্রদ করে তুলেছে। অন জু ওয়ানের এজেন্সি হেওয়াদাল এন্টারটেইনমেন্ট এক বিবৃতিতে লিখেছে, ‘দীর্ঘদিনের সম্পর্কের পর তারা জীবনের বাকি সময়টা একসঙ্গে কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন।’ দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধব নিয়ে নিয়ে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা হবে। মিনার এজেন্সি এসএম সিঅ্যান্ডসি এক বিবৃতিতে বলেছে, ‘দুজনের পরিচয় বহুদিনের, ধীরে ধীরে সেই সম্পর্ক প্রেমে রূপ নেয়। এবার তাঁরা নতুন এক যাত্রা শুরু করতে চলেছেন। বিয়ের পরও তাঁরা দুজনেই অভিনয় চালিয়ে যাবেন বলে জানিয়েছে এজেন্সি।’ ২০১০ সালে গার্লস ডের মাধ্যমে গানের জগতে পা রাখেন

মিনা। এরপর অভিনয়ে আসেন তিনি। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ড্রামার মধ্যে রয়েছে ‘বিউটিফুল গং শিম’, ‘মাই অ্যাবসোলিউট বয়ফ্রেন্ড’ ও ‘ডেলিভারি ম্যান’। এ ছাড়া সিনেমা ‘স্নোবল’ ও ‘মিস ফরচুন’-তেও অভিনয় করেছেন তিনি। অন্যদিকে অন জু ওয়ান ২০০২ সালের ‘রাস্টিক পিরিয়ড’ দিয়ে অভিনয় জীবন শুরু করেন। এরপর তাঁকে দেখা গেছে ‘ফ্লাইং বয়েজ’, ‘পিটার প্যান’, ‘দ্য টেস্ট অব মানি’ ও ‘অবসেসড’-এর মতো সিনেমায়। সূত্র: কোরিয়া টাইমস

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম