ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
‘দুঃখ হলো ভালোবাসার যন্ত্রণা’
সাদা শাড়িতে রক্তের দাগ, পেট থেকে ঝরে পড়ছে রক্ত। অসহ্য যন্ত্রণায় কাঁদছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। তার এই ভয়াবহ অবস্থার ছবি অভিনেত্রী নিজেই শেয়ার করে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে। কিন্তু এমন ভয়াবহ অবস্থা কীভাবে হলো অভিনেত্রীর? কী হয়েছে রূপাঞ্জনার?
নানা ভয় পাওয়ার মতো তেমন কিছুই হয়নি। আসলে অভিনেত্রী এ ছবিটি পোস্ট করে সঙ্গে একটি বড় আপডেট দিয়েছেন। টেলিভিশনের জনপ্রিয় মুখ রূপাঞ্জনা মিত্র। কিছু দিন আগেই তিনি ছেড়েছেন ‘অনুরাগের ছোঁয়া’। দীর্ঘদিন তিনি স্টার জলসার এ মেগায় ‘লাবণ্য’ -এর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তাছাড়া ইতোমধ্যে বেশ কিছু সিনেমাতেও তাকে দেখা গেছে। তবে তার মাঝেই শুক্রবার অভিনেত্রী তার ইনস্টাগ্রামে এ পোস্টটি করেছেন।
ছবিতে
দেখা গেছে, তার পেট দিয়ে গলগল করে রক্ত পড়ছে। খুব অস্পষ্টভাবে বোঝা সম্ভব যাচ্ছে, কেউ একজন তার দিকে বন্দুক তাক করে রেখেছেন। আর এর থেকেই বোঝা যাচ্ছে এই ছবির মাধ্যমে তিনি তার কাজের আভাস দিয়েছেন। ছবিটি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন— বিষাদ! দুঃখ হলো ভালোবাসার যন্ত্রণা, যেখানে কোথাও যাওয়ার নেই। কারও কারও জীবনে ঘটে যায় অপূরণীয় ক্ষতি, তৈরি হয় ফাঁকা জায়গা। এর অনুভূতি কখনো মৃদু হয়, আবার কখনো কখনো বিধ্বস্তের মতো আচরণ করে। শুধু একটা কথা মাথায় রাখতে হবে, যা আমাদের মনের গভীরতার সঙ্গে পরিচয় করায় সেটাই করতে হবে।’ এর পরই তিনি ধন্যবাদ জানিয়েছেন তার স্বামী রাতুল মুখোপাধ্যায়কে, তার ‘ইকির মিকির’ ছবিতে
এমন একটা চরিত্রে তাকে কাজের সুযোগ দেওয়ার জন্য। ‘ইকির মিকির’ ছবিতে রূপাঞ্জনা মিত্র ছাড়াও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রজতাভ দত্ত, সৌরভ দাস, দেবপ্রসাদ হালদার, অপ্রতীম চট্টোপাধ্যায়, অনিন্দিতা রায়চৌধুরী ও তিয়াশা। এ ছবির মূল উপজীব্য হলো— এক নিরাপত্তারক্ষীর খুন ঘিরে তৈরি হওয়া রহস্য। এই ছবির সংগীত পরিচালনা করেছিলেন দেবজ্যোতি মিশ্র। ছবিটি ২০২২ সালে মুক্তি পেয়েছিল। উল্লেখ্য, দীর্ঘ ৬ বছর লিভ ইন করার পর চলতি বছরের ১৯ এপ্রিল সাতপাকে বাঁধা পড়েন রাতুল মুখোপাধ্যায় ও রূপাঞ্জনা মিত্র। ছেলেকে কোলে নিয়েই দ্বিতীয়বারের জন্য গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী। একেবারে বাঙালি রীতিনীতি মেনেই তাদের চার হাত এক হয়েছে। তারপর স্বামীর নির্দেশনায় নতুন কাজও করেছেন রূপাঞ্জনা।