দীর্ঘদিনের সেই প্রেমিককেই বিয়ে করছেন মেহজাবীন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

দীর্ঘদিনের সেই প্রেমিককেই বিয়ে করছেন মেহজাবীন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ |
নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে দীর্ঘদিন ধরেই প্রেম করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এবার সেই সম্পর্ককেই পরিণয়ে রূপ দিচ্ছেন তারা। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র থেকেই জানা গেছে, চলতি মাসেই রাজীবের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মেহজাবীন। জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন মেহজাবীন-রাজীব। এর একদিন আগে ২৩ ফেব্রুয়ারি সম্পন্ন হবে তাদের গায়ে হলুদ। ঢাকার অদূরের এক রিসোর্টে নাকি চলছে বিয়ের আয়োজন। রাজীবের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে শুরু থেকেই নিশ্চুপ ছিলেন মেহজাবীন। এবার বিয়ের খবরেও নীরব এই অভিনেত্রী। মেহজাবীন ও রাজীবের সম্পর্কের বিষয়টি সর্বপ্রথম প্রকাশ্যে আসে ২০১৯ সালে। সেই সময় ঢাকার একটি বিপণিবিতানে মেহজাবীনের হাত

ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এরপরই তাদের সম্পর্কের গুঞ্জন ছড়ায়। পরবর্তীতে এ জুটিকে কখনো কক্সবাজার আবার কখনো দেশের বাইরেও ঘুরতে দেখা গেছে। ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা সুন্দরী নির্বাচিত হওয়ার মাধ্যমে বিনোদন জগতে যাত্রা শুরু করেন মেহজাবীন চৌধুরী। এরপর থেকেই নাটকে নিয়মিত অভিনয় করে আসছেন এই লাস্যময়ী। সম্প্রতি মুক্তি পেয়েছে প্রথমবারের মতো পর্দায় মুক্তি পেয়েছে মেহজাবীনের সিনেমা ‘প্রিয় মালতী।’ এতে দারুণ অভিনয় করে প্রশংসায় ভাসছেন তিনি। গত ১৯ জানুয়ারিতে শেষ হওয়া ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেস্ট ফুল লেন্থ অ্যাওয়ার্ড জিতে নিয়েছে শঙ্খ দাসগুপ্ত পরিচালিত সিনেমাটি। খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে মেহজবীন অভিনীত

প্রথম সিনেমা ‘সাবা’। অন্যদিকে আদনান আল রাজীব দেশের জনপ্রিয় নির্মাতাদের মধ্যে অন্যতম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার