দিনাজপুরে ট্রাকচাপায় নিহত ২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৫

দিনাজপুরে ট্রাকচাপায় নিহত ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৫ |
দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাটারি চালিত রিক্সাভ্যানচালক ও রিক্সাভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার জয়নগর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফুলবাড়ী উপজেলার দৌলতপুুর ইউনিয়নের বারাইপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে রিক্সাভ্যানচালক আইয়ুব আলী (৫৫) ও একই ইউনিয়নের গড়পিংলাই গ্রামের মৃত মইজ উদ্দিনের ছেলে ভ্যানযাত্রী একিন আলী (৫০)। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মুহিব্বুল। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে চা দোকানদার একিন আলী দিনাজপুরের বিরামপুর থেকে খড়ি নিয়ে রিক্সাভ্যান যোগে ফুলবাড়ী উপজেলার জয়নগর বাজারে তার চায়ের দোকানের উদ্দেশ্যে যাচ্ছিলেন। রাত ৮টার দিকে জয়নগর বাজারে সামনে এলে ঢাকা

থেকে দিনাজপুরগামী একটি ট্রাক পেছন থেকে ব্যাটারি চালিত রিক্সাভ্যানটিকে চাপা দেয়। এতে রিক্সা ভ্যানটি দুমড়ে মুচড়ে ট্রাকের ভেতরে ঢুকে যায়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী একিন আলী নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ভ্যানচালক আইয়ুব আলীকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে রাত ৯টার দিকে পথেই তার মৃত্যু হয়। ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মুহিব্বুল বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক এবং সহযোগী পলিয়ে গেছেন। তাদের ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে। সড়ক পরিবহণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম