থেমে নেই চুরি-ডাকাতি-ছিনতাই, বেড়েছে হত্যাও – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫

থেমে নেই চুরি-ডাকাতি-ছিনতাই, বেড়েছে হত্যাও

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫ |
আওয়ামী লীগ সরকারের পতনের পর জনরোষের বিপরীতে পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হলেও এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটেনি। সাধারণ মানুষ বলছেন, আগস্টের পর বিভিন্ন জেলায় চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মতো অপরাধ বাড়ছে। ঘটছে হত্যার মতো ঘটনাও। গত ৫ মাসে কুষ্টিয়ায় অন্তত ১৫টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে দৌলতপুরে ইউপি চেয়ারম্যানকে প্রকাশ্যে গুলি করে খুন, একই এলাকায় আপন দুই ভাই ও জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা, পদ্মায় দুই পুলিশ কর্মকর্তাকে হত্যার ঘটনা বেশ আলোচিত। গত ৫ আগস্টের পর পুলিশকে ঢেলে সাজানো হলেও থেমে নেই চুরি, ছিনতাই, ডাকাতি। মাদক কারবারিরাও বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ অনেকের। কুষ্টিয়ার স্থানীয় একজন বাসিন্দা বলেন, ‘স্বয়ং আইন

শৃঙ্খলা বাহিনী নিজেরাও কিন্তু নিরাপদ না। আইন শৃঙ্খলা বাহিনী তাদের কর্তব্যকাজ করতে দিয়ে হত্যাকাণ্ডের স্বীকার হয়েছে।’ কুষ্টিয়া জেলা সনাকের সভাপতি রফিকুল আলম টুকু বলেন, ‘আইনশৃঙ্খলার অবনতি এতোটাই নিম্ন পর্যায়ে চলে গেছে যে এখন দিনের বেলায়ও মানুষ ঘর থেকে বের হতে ভয় পায়। সন্ধ্যার পরে তো অহরহ ঘটনা ঘটছে।’ সবার সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে বলে জানাচ্ছেন জেলা প্রশাসক। কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, ‘উপজেলা নির্বাহী অফিসার, এসি ল্যান্ডসহ আমাদের যেসব ম্যাজিস্ট্রেট আছেন ওনারাও সে বিষয়গুলো দেখবেন বলে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।’ রংপুর শহরে ৫ মাসে ৪টি হত্যাকাণ্ড ছাড়াও প্রায় ৩০টি চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে। অপরাধীদের গ্রেপ্তারে তেমন কোনো উদ্যোগ

নেই বলে অভিযোগ স্থানীয়দের। জেলাটির একজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘অনেকদিন হয়ে যাচ্ছে কিন্তু পুলিশ প্রশাসন তাদের কোনো সাহায্য পাচ্ছি না।’ ফেনীতে আগস্টের পর ১৫টি খুন, ৩৯টি চুরি, ১৭টি ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে। সম্প্রতি মুহুরি প্রজেক্ট এলাকায় পরিবার নিয়ে ঘুরতে গিয়ে অস্ত্রের মুখে সর্বস্ব হারান এক রেল কর্মকর্তা। তবে আগের চেয়ে পরিস্থিতি ভালো বলে দাবি পুলিশের। একজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে দোকান বন্ধ করে ওরা যখন যায়, রাতের বেলা তখন চুরি হয় তালা কেটে। বাসা বাড়ি সব জায়গাতেই চুরি ডাকাতি হচ্ছে।’ ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ‘আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক আছে। মানুষের সাধারণ জীবনযাত্রা

অব্যাহত রাখার জন্য আমাদের প্রচেষ্টা আছে। আমাদের অব্যাহত চেষ্টা চলছে।’ পুলিশ জানায়, ফেনীতে বিভিন্ন অভিযোগে ১ হাজার ৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রণধীর জয়সওয়াল: বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলায় উদ্বেগ, কড়া নজর রাখছে ভারত ৪০০ বিলিয়ন রপ্তানির কানাডা বলছে ‘না’, অথচ ৮ বিলিয়ন রপ্তানির বাংলাদেশ মানছে সব মার্কিন শর্ত চ্যাম্পিয়নস লিগ ড্র: লিগ পর্বেই পিএসজি-বার্সা-ম্যান সিটি ধামাকা রদ্রি ও গর্ডনের অভিষেক, রাফিনিয়া-লোপেসের গোলে বার্সেলোনার জয় ইমরান-পুত্রদের সাক্ষাৎকার নেওয়ায় স্কাই স্পোর্টসকে ম্যাচ বর্জনের হুমকি পাকিস্তানের জুলাইবিরোধিতায় অভিযুক্ত ২৩১ শিক্ষকের একাডেমিক ফ্রিডম নিয়ে গোলটেবিল আলোচনা ৬ মাসে কর্মহীন ৬২ হাজার মানুষ, তারেক রহমানের বছরে ১ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি প্রশ্নবিদ্ধ ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাক রপ্তানিতে বড় ধস: ‘সারা বিশ্ব বাংলাদেশে আসছে না’, বরং মুখ ফিরিয়ে নিচ্ছে রাশিয়ার মিগ-২৯ থেকে চীনা জে-১০: গল্পটি সক্ষমতার, মিথ্যা এবং ধোঁকাবাজিরও বাণিজ্যে ভারত-নির্ভরতা বাড়ছেই, দুই বছরে বাণিজ্য ঘাটতি আরও প্রকট পায়রা ও আদানিকে রেকর্ড ক্যাপাসিটি চার্জ প্রদান: গত অর্থবছরে কেন এত বেশি দিতে হলো? একটির খরচে ৫টি মেট্রো নির্মাণ সম্ভব হচ্ছে না: লাইন-২ রুটে খরচ ৬০ হাজার কোটি টাকার বেশি যুক্তরাজ্যে আশ্রয়ের নামে এলজিবিটি কোটায় আবেদনের শীর্ষে পাকিস্তান, দ্বিতীয় বাংলাদেশ পটিয়ায় পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে স্বর্ণালঙ্কার ও পৌনে আট লাখ টাকা লুট শহিদ ছাত্রলীগ নেতা মমিন পাটোয়ারীর ২য় শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মিলাদ-স্মরণসভা জাতীয় চার নেতার ম্যুরালকে ‘অপ্রয়োজনীয়’ উল্লেখ করে অপসারণ, ইউএনওর ওপর ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধারা প্রশাসনের নাকের ডগায় সিলগালা করা ৯ লাখ ঘনফুট বালু গায়েব! পাচারে জড়িত স্থানীয় জনপ্রতিনিধিরা শেখ হাসিনার আমলের ১৮ টাকার চীনা বিদ্যুতের ইউনিট ২৫ টাকা হলো কার স্বার্থে? যাত্রাবাড়ী থানা থেকে পালাল রিমান্ডে থাকা নারী আসামি, ৫ পুলিশ সাসপেন্ড সরকারি গাছ অবৈধভাবে বিক্রি করায় বিএনপি নেতার বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ ও অবরোধ