থাকতে থাকতে নাই, অথবা একটু থেকেও নাই : চঞ্চল চৌধুরী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জুন, ২০২৫

থাকতে থাকতে নাই, অথবা একটু থেকেও নাই : চঞ্চল চৌধুরী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুন, ২০২৫ |
চলচ্চিত্রপ্রেমীদের জন্য বড় চমক নিয়ে হাজির হয়েছে ‘ইনসাফ’। মুক্তির প্রথম দিকেই সিনেমার টিম হাজির হয় রাজধানীর একটি প্রেক্ষাগৃহে দর্শকদের সঙ্গে সরাসরি অভিজ্ঞতা ভাগাভাগি করতে। সেখানে উপস্থিত ছিলেন ছবির শিল্পী, কলাকুশলী এবং গুণী অভিনেতা চঞ্চল চৌধুরীও। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চঞ্চল চৌধুরী বলেন, ‘ইনসাফ’ সিনেমায় আমি নাইয়ের মতো আছি। থাকতে থাকতে নাই, অথবা একটু থেকেও নাই। এ মন্তব্যের পরপরই তিনি যোগ করেন, ওটা নিয়ে বলার কিছু নেই, ওটা আসলে এক ধরনের চমক। যারা সিনেমা হলে ‘ইনসাফ’ দেখবেন, তারা হয়তো কোনো একটা মুহূর্তে গিয়ে আমাকে দেখতেও পারেন। তবে বিষয়টি পরিষ্কার করতে গিয়ে চঞ্চল জানান, আমি ‘ইনসাফ’-এ অভিনয় করিনি; সবাই কেমন অভিনয় করছে, সেটি দেখার

জন্য আমি শেষ সিকোয়েন্সে ঢুকে পড়েছিলাম। পরিচালক আমাকে ক্যামেরার ভেতর দিয়ে ঢুকিয়ে দিয়েছেন। চঞ্চলের এই রহস্যময় উপস্থিতি নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। অনেকে সামাজিক মাধ্যমে মন্তব্য করছেন ‘চঞ্চল কি তবে ক্যামিও করেছেন?’ আবার কেউ বলছেন ‘এইটাই তো মজা, না থেকে থেকেও থাকা!’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর