ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
ত্বক পরিচর্যার রহস্য ফাঁস করলেন কিয়ারা
বলিউড তারকা কিয়ারা আডবাণী এবার তার ত্বক পরিচর্যার গোপণ রহস্য শেয়ার করলেন। অভিনেত্রী, যাঁর ত্বকের জেল্লা অনেকের কাছেই কাঙ্খিত, জানান যে, তিনি ত্বক দেখভালের জন্য মূলত প্রাকৃতিক এবং ঘরোয়া উপকরণেই ভরসা রাখেন। যদিও অনেকেই জানেন না, কিয়ারা তাঁর রোজকার রূপচর্চায় এমন কিছু উপকরণ ব্যবহার করেন যা সাধারণত রান্নাঘরের পরিচিত উপাদান। কিয়ারা নিয়মিত বেসন ব্যবহার করেন ত্বক পরিচর্যার জন্য।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কিয়ারা তার ত্বক পরিচর্যার টিপস শেয়ার করেছেন। তিনি বলেন, “হেঁশেলের প্রাকৃতিক উপকরণগুলোতে যে জেল্লা পাওয়া যায়, তা নামিদামি প্রসাধনীর থেকেও অনেক বেশি কার্যকর। আমি যে ফেস প্যাকটি ব্যবহার করি, সেটা আমার ঠাকুরমা থেকে শেখা। বহু বছর ধরে এটি আমার রুটিনের
অংশ। কিয়ারা জানান, তাঁর ঠাকুরমার দেওয়া বিশেষ ফেস প্যাক তৈরির প্রণালীটি খুবই সহজ। “বেসনের সঙ্গে দুধ বা দুধের সর এবং মধু মিশিয়ে একটি প্যাক তৈরি করতে পারেন। এটি আমার প্রিয় ডিটক্সifying মাস্ক। এছাড়া, ফল বা সবজি খাওয়ার পর সেগুলোর খোসা ফেলে না দিয়ে, সেগুলোকেই ব্যবহার করি। ঠাকুরমা বলতেন, এভাবেই ত্বকে সবচেয়ে বেশি জেল্লা আসে। কিয়ারার এই ঘরোয়া টোটকা আসলেই বেশ কার্যকরী, বলছেন ত্বক বিশেষজ্ঞরা। যদি ঠিকঠাক নিয়মে ব্যবহার করা হয়, তাহলে প্রাকৃতিক উপাদানগুলো ত্বককে উজ্জ্বল ও সতেজ রাখতে সাহায্য করে। সারা দিন শুটিং, বাইরে বাইরে ভ্রমণ করেও এত উজ্জ্বল ত্বক কী ভাবে ধরে রেখেছেন কিয়ারা? উত্তরে নায়িকা বলেন, ‘‘আমার ইতিমধ্যেই ৩০ বছর বয়স
হয়ে গিয়েছে, এখন ত্বকের প্রতি অনেক বেশি যত্নশীল হয়েছি। মেকআপ তোলার সঙ্গে সঙ্গে ময়শ্চারাইজ়ার, সানব্লক ব্যবহার করি। আর ত্বক পরিচর্যার জন্য জীবনধারায়ও বদল আনা জরুরি। এর জন্য পর্যাপ্ত সময় ধরে ঘুমোনো, নিয়ম করে শরীরচর্চা, পরিমাণ মতো জল খাওয়া, মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি সর্ব ক্ষণ।’’