তোশাখানা মামলা থেকে খালাস চেয়ে ইমরানের আবেদন খারিজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৪

তোশাখানা মামলা থেকে খালাস চেয়ে ইমরানের আবেদন খারিজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৪ |
আলোচিত তোশাখানা দ্বিতীয় মামলা থেকে খালাস চেয়ে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির দায়ের করা আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির আদালত। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, অভিযুক্তদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করার পথ প্রশস্ত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, খালাসের আবেদন প্রত্যাখ্যান করায় মামলাটির আইনি প্রক্রিয়া আরও জোরদার করার সুযোগ পাবে সরকার। পাকিস্তানে তোশাখানা বিতর্ক শুরু হয়েছিল ২০২১ সালে। ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবি রাষ্ট্রীয় তোশাখানা থেকে ছাড়মূল্যে উপহার কিনে পরে সেগুলো বাজারে বিক্রি করেছেন—এমন তথ্য প্রকাশ্যে এলে এ বিতর্ক শুরু হয়। এরপর ২০২২

সালে বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রির দায়ে সাবেক প্রধানমন্ত্রী ইমরানের সংসদ সদস্য পদ খারিজ করে দেয় নির্বাচন কমিশন (ইসিপি)। ওই সময় কমিশন বলেছিল, এর মধ্য দিয়ে দুর্নীতি করেছেন ইমরান। তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করা ও কোনো সরকারি দায়িত্ব পালনের যোগ্যতা হারিয়েছেন। জিও নিউজের এক প্রতিবেদনে অনুসারে, তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান তোশাখানা থেকে ৫২টি উপহার নিয়েছেন। তিনি আইন ও বিধি লঙ্ঘন করে নামমাত্র মূল্যে এসব উপহার কিনে নেন। পরে অধিকাংশ উপহার তিনি বিক্রি করে দেন। এসব উপহারের আনুমানিক মূল্য ১৪ কোটি ২০ লাখ রুপি। ইমরান প্রধানমন্ত্রী থাকাকালে ২০১৮ সালের আগস্ট থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত এসব উপহার নিজের জিম্মায় নিয়েছিলেন।

চলতি বছরের জানুয়ারিতে ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে আজ তোশাখানা মামলায় ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই সময় নতুন আরেকটি তোশাখানা মামলায় অভিযুক্ত ইসলামাবাদের একটি আদালত তাদের অভিযুক্ত করেন। গত মাসের শেষ দিকে প্রায় ৯ মাস কারাভোগের পর তোশাখান মামলায় ইমরান খানের স্ত্রী বুশরা বিবির জামিন মঞ্জুর করে আদালত। তবে এক বছরেরও বেশি সময় কারাগারে রয়েছেন ইমরান। ইমরান খান নিজেই একাধিক মামলার মুখোমুখি রয়েছেন। এর মধ্যে সন্ত্রাসবিরোধী আইন লঙ্ঘনের অভিযোগও তার বিরুদ্ধে। বরাবরের মতো শুরু থেকেই খান ও তার পরিবার এসব অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, রাজনীতি এবং নির্বাচন থেকে দূরে রাখতে এগুলো সরকারের সাজানো।

কারাগারে থাকলেও ৭২ বছর বয়সী সাবেক ক্রিকেট তারকা এখনও জনপ্রিয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ নিষিদ্ধের পর এবার বিএনপি সরকারের ৩ দিনের ‘ডিজিটাল ব্ল্যাকআউট’! দেশের উন্নয়ন-আগ্রগতিতে মূখ্য ভূমিকা রাখা এনার্জি সেক্টরে ধস: ইউনূস সরকারের প্রতিহিংসা নাকি অদক্ষতা? আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ছাত্রলীগের হুঁশিয়ারি :বিএনপি সংসদে গণতন্ত্রের মৃত্যু ঘোষণা করেছে যেভাবে ডিপ স্টেট-এর খপ্পরে বাংলাদেশ খালেদা জিয়াকে পূর্ণ মুক্তিযোদ্ধা, তারেক-কোকোকে শিশু মুক্তিযোদ্ধা স্বীকৃতির দাবি মহান সংসদে বিএনপির বড় সংকট ‘গুপ্ত জামায়াত’, আওয়ামী লীগ নিষিদ্ধ করা আত্মঘাতী: আনিস আলমগীর প্রতিপক্ষ ছোট ঘটনাকেও ন্যাশনাল ইস্যু বানায়, আমরা কেন পারছি না’—প্রশ্ন গোলাম রব্বানীর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আইন মন্ত্রণালয়ের ভেটিং না থাকা ‘গোড়ায় গলদ’: সাবেক সচিব আবু আলম শহীদ খান সুষ্ঠু ভোট হলে ৫৩ শতাংশ মানুষ আওয়ামী লীগকে ভোট দিত: শেখ হাসিনা সংকট থেকে ফিনিক্স পাখির মতো উত্থান: আওয়ামী লীগের পঁচাত্তর পরবর্তী দীর্ঘ লড়াইয়ের ইতিহাস সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইনে হামলা ইরানের ক্রিকেটারদের সুখবর দিলেন তামিম যুদ্ধবিরতিতে সাময়িক স্বস্তি, তবে ট্রাম্পের ওপর আস্থা রাখতে পারছেন না বিশ্বনেতারা লেবাননে ইসরাইলের নির্বিচার হামলায় ৮৯ জন নিহত ইরান নিয়ে আগেই সতর্ক করেছিল এফবিআই, পাত্তা দেয়নি ওয়াশিংটন চাঁদপুরে জ্বরে আক্রান্ত শিশুকে কুকুরের ভ্যাকসিন পুশ! লেবাননে ১০ মিনিটের ব্যবধানে ১০০ বিমান হামলা ইসরাইলের ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ করে তেল শোধনাগারে হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের ব্র্যাকে কর্মকর্তা পদে চাকরি সুন্দরবনের দস্যু তৎপরতা দমনে যৌথ অভিযান শুরু