তিন খানকে এক সুতোয় গাঁথছেন আরিয়ান? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ সেপ্টেম্বর, ২০২৫

তিন খানকে এক সুতোয় গাঁথছেন আরিয়ান?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ সেপ্টেম্বর, ২০২৫ |
অবশেষে এক ছাতার নিচে বলিউডের জনপ্রিয় তিন খান। যারা নিজ নিজ নামে বলি ইন্ডাস্ট্রিতে খ্যাতি অর্জন করেছেন। যাদের বলা হয়—বলিউড বাদশাহ শাহরুখ খান, সুপারস্টার সালমান খান এবং মিস্টার পারফেকশনিস্টখ্যাত অভিনেতা আমির খান। এবার এই তিন খান নিয়ে আরিয়ান খানের হাত ধরে একছাতার নিচে বন্দি হতে চলেছেন। আর এ মুহূর্তে বলিপাড়ায় ভক্ত-অনুরাগীদের মধ্যেই এ নিয়ে জল্পনা তুঙ্গে। গতকাল শনিবার (৬ আগস্ট) সকালে একটি ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। শুটিংয়ে ক্যামেরার পেছন থেকে তোলা সেই ছবিতে দেখা যায়, সেটে একটি প্রসাধনী ভ্যান রাখা রয়েছে। সেই ভ্যানের গায়ে লেখা— শাহরুখ, সালমান ও আমিরের নাম। ছবি প্রকাশ্যে আসতেই প্রশ্ন ওঠে— এবার কি তিন খানকে সত্যিই

একসঙ্গে দেখা যাবে? উত্তেজিত নেটিজেনরা মন্তব্য করেন—বহুদিনের স্বপ্ন তিন খানকে একসঙ্গে দেখার। মনে হচ্ছে, অবশেষে সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। কিন্তু কোন ছবিতে? নেটেজেনদের অনুমান— আরিয়ান খান পরিচালিত আসন্ন ওয়েব সিরিজ ‘ব্যাডস অব বলিউড’-এ তিন খানকে একসঙ্গে দেখা যাবে। ইতোমধ্যে সেই সিরিজের ঝলকে দেখা গেছে সালমানকে। শাহরুখও থাকছেন। তাই তাদের সঙ্গে আমিরও থাকবেন, এ বিষয়ে প্রায় নিশ্চিত নেটিজেনরা। এর আগে মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান নিজেও ইচ্ছা প্রকাশ করেছিলেন একসঙ্গে কাজ করার। শাহরুখ ও সালমানের সঙ্গে এ নিয়ে আলোচনাও করেছিলেন তিনি। আমিরই বলেছিলেন—তিনজনের একসঙ্গে অভিনয় করার কথা আমিই তুলেছিলাম। শাহরুখ ও সালমানকে বলি, আমরা তিনজন একসঙ্গে একটা ছবি না করলে খুব খারাপ হবে।

ওরাও আমার সঙ্গে সহমত প্রকাশ করেছিলেন। আশা করছি, এটা বাস্তবায়িত হবে। তবে এর জন্য একটা ভালো গল্পের প্রয়োজন। ভালো চিত্রনাট্য দরকার। সেটারই অপেক্ষায় রয়েছি আমরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাদকাসক্তি: ইসলামে কঠোর নিষেধাজ্ঞা, মহানবীর (সা.) সতর্কবার্তা ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আগস্ট থেকে প্রকোপ বাড়ার শঙ্কা ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা ঢাবির ৬ অধ্যাপককে অব্যাহতি, সাদেকা হালিমকে বরখাস্তের সিদ্ধান্ত ৮৬ ডেপুটি ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ জ্বালানি তেলের দাম নিয়ে যে সিদ্ধান্ত এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মার্কিন অবরোধকে ফাঁকি দিয়ে মালয়েশিয়ায় বিক্রি হচ্ছে ইরানের তেল, চূড়ান্ত গন্তব্য চীন বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার সিলেটে পরপর দুবার এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ঢাকায় বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন আগুনে পুড়ে নিহত ৬ প্রবাসীর কঙ্কাল উদ্ধার, পরিচয় শনাক্তে জটিলতা বেতনভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ শ্রমিকদের বিশ্বকাপ ফাইনালের পর মারামারির ঘটনায় আর্জেন্টিনার তিন জনের বিরুদ্ধে ফিফার মামলা মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর এর বাংলাদেশ সফর দ্য আউটলুককে শেখ হাসিনা: ‘বাংলাদেশ ভালো নেই, দেশকে বাঁচাতে, মানুষের পাশে দাঁড়াতেই ফিরব’ ঘটনাস্থলে না থেকেও জুলাই মামলা: আদালতে আত্মসমর্পণ ফেনী জেলা আওয়ামী লীগ নেতার বাউফলে গৃহবধূর সাথে পরকীয়া, জামায়াত সেক্রেটারিকে ব্যাপক উত্তম-মধ্যম খোদ চাঁদপুরেই মধ্যবিত্তের নাগালের অনেক বাইরে সাধের ইলিশ, ডিমের কেজিও ৬ হাজার