তিতাসে বন্ধুকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, আটক ২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫

তিতাসে বন্ধুকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, আটক ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫ |
কুমিল্লার তিতাসে বন্ধুকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। শুক্রবার বাদ মাগরিব উপজেলার বলরামপুর ইউনিয়নের গাজীপুর বাস্তহারায় এ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় নিহত মো. রুবেল মিয়া (২৭) বাস্তহারার মৃত মো. আলী মিয়ার ছেলে। এই ঘটনায় স্থানীয় লোকজন বাস্তহারার মো. জয়নাল আবেদীন ও ছেলে মোহাম্মদ আলীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। স্থানীয় ও পুলিশ জানায়, গাজীপুর বাস্তহারার বসবাসকারী থানার ডোম হিসেবে পরিচিত মো. জয়নাল আবেদীনের ছেলে মোহাম্মদ আলী এবং একই এলাকার মৃত মো. আলী মিয়ার ছেলে মো. রুবেল একই সাথে চলাফেলা করে। তারা দুইজন মাদকাসক্ত। শুক্রবার মাগরিবের সময় দুইজন মোহাম্মদ আলীর ঘরে আড্ডা দিচ্ছিল। কিছুক্ষণ পর একজন শিশু ঘরের মধ্যে রক্ত

দেখতে পেয়ে পাশের লোকজনকে জানালে লোকজন এসে দেখে রুবেলের নিথর দেহ ঘরের মেঝে পড়ে আছে। পুরো ঘর রক্তে রক্তাক্ত হয়ে রয়েছে। এসময় মোহাম্মদ আলী ও তার বাবা জয়নাল আবেদীনকে ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন আটক করে। গাজীপুর গ্রামের শাহ আলী জানান, রুবেল ও মোহাম্মদ আলী দুইজন নেশা করে। ঘটনার পর মোহাম্মদ আলী তার বাসার সংলগ্ন নলকূপে গোসল করে বসে ছিল। তখন আমরা এসে তাকে আটকিয়ে পুলিশকে খবর দেই। পুলিশ তাকেসহ তার বাবাকে ধরে নিয়ে গেছে। তিতাস থানার ওসি মোহাম্মদ মামুনুর রশীদ জানান, ঘটনার খরব পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় মো. জয়নাল আবেদীন

ও তার ছেলে মোহাম্মদ আলীকে আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যন্তর-মন্তরের আন্দোলন মোদির জন্য এবার কেন আলাদা এবার রাহুলের পক্ষে সরব বিজয়ের টিভিকে বিক্ষোভের মুখে দিল্লির ১৬ মেট্রো স্টেশন সাময়িক বন্ধ ভারতে আন্দোলন ছড়িয়েছে কয়েক রাজ্যে, চাপ বাড়াচ্ছে ককরোচ আদালতে বিচারকের ছোড়া পেপার ওয়েটে ফাটল আইনজীবীর মাথা কাভা পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপে উজবেকিস্তানকে হারাল বাংলাদেশ ভৈরবে সাবেক মেয়রের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, স্বেচ্ছাসেবক লীগ কর্মী গ্রেফতার হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, যেসব সুবিধা পাবে ব্যবহারকারীরা ক্যান্সার চিকিৎসায় সবচেয়ে বড় বিনিয়োগ কী? হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩২ বাংলাদেশিসহ আটক ১০৮ ‘২০ বছর বনাম ৪ মাস’—ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের পালটা জবাব হামে প্রাণ গেল আরও ৬ জনের, মৃত্যু ছাড়াল ৮০০ এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল নিজেদের কি ভগবান ভাবেন? শিক্ষার্থীদের ওপর হামলায় ক্ষুব্ধ অরিজিৎ সিং ‘ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’ জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?