তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবি : ২৭ অভিবাসীর মৃত্যু, উদ্ধার ৮৩ জন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৫

তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবি : ২৭ অভিবাসীর মৃত্যু, উদ্ধার ৮৩ জন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৫ |
তিউনিসিয়ার কেন্দ্রীয় উপকূলে দুটি নৌকাডুবির ঘটনায় নারী ও শিশুসহ ২৭ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় ৮৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে বৃহস্পতিবার এএফপিকে জানিয়েছেন সিভিল ডিফেন্সের প্রধান জিয়েদ ইসদিরি। উদ্ধার ও মৃত ব্যক্তিরা সবাই সাব-সাহারান আফ্রিকার দেশগুলো থেকে এসেছিলেন এবং তাদের লক্ষ্য ছিল ইউরোপে পৌঁছানো। নৌকাডুবির ঘটনা ঘটেছে তিউনিসিয়ার কেরকেনাহ দ্বীপপুঞ্জের উপকূলে। তিউনিসিয়ার ন্যাশনাল গার্ড জানিয়েছে, এখনো নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তল্লাশি চলছে। উপকূলরক্ষীরা এই উদ্ধার অভিযান পরিচালনা করছে। তিউনিসিয়া দীর্ঘদিন ধরে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে অনিয়মিত অভিবাসীদের অন্যতম প্রধান প্রস্থান কেন্দ্র। তিউনিসিয়া থেকে মাত্র ১৫০ কিলোমিটার দূরে ইতালির লাম্পেদুসা দ্বীপ তাদের প্রথম গন্তব্য হয়ে থাকে। প্রতি বছর

হাজার হাজার অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার ঝুঁকি নেয়। কিন্তু খারাপ আবহাওয়াসহ বিভিন্ন কারণে সাম্প্রতিক সময়ে নৌকাডুবির ঘটনা বেড়ে গেছে। ডিসেম্বর মাসের ১৮ তারিখে তিউনিসিয়ার সাফাক্স শহরের উপকূলে আরেকটি নৌকাডুবির ঘটনায় অন্তত ২০ জন অভিবাসীর মৃত্যু হয় এবং পাঁচজন নিখোঁজ থাকে। এর আগে ১২ ডিসেম্বর, জেবেনিয়ানার কাছে তিউনিসিয়ার উপকূলরক্ষীরা ২৭ জন অভিবাসীকে উদ্ধার করলেও ১৫ জনের মৃত্যু বা নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। তিউনিসিয়ার মানবাধিকার সংগঠন এফটিডিইএস-এর তথ্যমতে, ২০২৩ সালে তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবিতে নিহত বা নিখোঁজ অভিবাসীর সংখ্যা ছিল প্রায় ৬০০ থেকে ৭০০। একই বছরে পুরো ভূমধ্যসাগরজুড়ে ১,৩০০-এর বেশি অভিবাসীর মৃত্যু বা নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু কুষ্টিয়া যুবলীগের কমিটি বিলুপ্ত, নতুন পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন এনসিপি নেতা তাহসিন: চীনের দুঃখ হোয়াংহো, জামায়াতের দুঃখ আমির হামজা ওজন কমানোর ওষুধ নেওয়ার আগে যা জানা জরুরি যুক্তরাষ্ট্রে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাংলাদেশি নারীকে হত্যা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম শুনে চমকে যাবেন এবার কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা শুরু হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসর পহেলা বৈশাখের আগে দাম বাড়ল ইলিশের, পিছিয়ে নেই মুরগীও জান্তাপ্রধান মিন অং হ্লাইং মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত