তালতলীতে কিশোরীকে গণধর্ষণ, থানায় মামলা না নেওয়ার অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৫

তালতলীতে কিশোরীকে গণধর্ষণ, থানায় মামলা না নেওয়ার অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৫ |
বরগুনার তালতলীতে পাশের বাড়ির ভাবির সহযোগিতায় এক কিশোরীকে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে ইব্রাহিমসহ তার চার বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় ৫ দিন ধরে মামলা না নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। মঙ্গলবার (২২ এপ্রিল) উপজেলার নিশানাবাড়ি ইউনিয়নের তাঁতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় বশিরের স্ত্রী রিনা বেগম তার দূরসর্ম্পকের আত্মীয় ইব্রাহিম নামে এক যুবকের সঙ্গে পাশের বাড়ির এক কিশোরীকে বিয়ের প্রস্তাব দেন। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে রিনা বেগমের বাড়িতে ওই কিশোরী ও তার মাকে ডেকে নেওয়া হয়। এ সময় বিয়ের প্রলোভন দেখিয়ে ইব্রাহিমের সঙ্গে মোটরসাইকেলে পাঠিয়ে দেন রিনা। ইব্রাহিম কিশোরীকে নিয়ে রাত ১০টার দিকে উপজেলার নকরী

খেয়াঘাটে নিয়ে যান। রাতে খেয়া না পেয়ে সেখানে একটি মাছের ঘেরে আশ্রয় নেন। সেখানে তাকে ইব্রাহিমসহ তার চার বন্ধু মিলে ধর্ষণ করেন। পরে সকালে ২শ টাকা গাড়ি ভাড়া দিয়ে কিশোরীকে চলে যেতে বলেন। এদিকে কিশোরী ইব্রাহিমকে বিয়ের কথা বললে তিনি জবাব দেন, তোকে বিয়ের জন্য আনা হয়নি। ৫০ হাজার টাকার বিনিময়ে কেনা হয়েছে। এ কথা বলে ইব্রাহিমরা চলে যান। এদিকে মেয়ে নিখোঁজ হওয়ার পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ওই রাতেই ভুক্তভোগীর পরিবার থানায় যায়। থানা থেকে বলা হয়েছে, সকালে আসেন। পরে কিশোরীর খোঁজ মিললে তাকে নিয়ে পরদিন (২৪ এপ্রিল) ফের থানায় যাওয়া হয়। বিষয়টি বিস্তারিত পুলিশকে জানানো হয়।

তবে এ ঘটনায় থানার ওসি মো. শাহজালাল গণধর্ষণের মামলা না নিয়ে ভুক্তভোগী পরিবারকে ধর্ষণের আলামত সংরক্ষণ রাখতে বলে বাড়িতে পাঠিয়ে দেন। এদিকে এ ঘটনার পর রিনা বেগম পলাতক রয়েছেন। ভুক্তভোগী কিশোরী বলেন, ইব্রাহিমের সঙ্গে আগে দেখা বা পরিচয় ছিল না। বাড়ির পাশের রিনা ভাবি আমাকে বিয়ের প্রস্তাবসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে রাতে ওই ছেলের সঙ্গে পাঠিয়ে দেন। আমাকে নিয়ে ইব্রাহিমসহ তার ৪ বন্ধু রাতভর ধর্ষণ করে। তিনি বলেন, সকালে আমি ইব্রাহিমকে বিয়ের কথা বললে তিনি জবাব দেন, তোর ভাবির কাছ থেকে তোকে ৫০ হাজার টাকায় ক্রয় করে এনেছি। তোকে বিয়ে করব কেন? এই বলে আমাকে বাড়িতে যাওয়ার জন্য ২শ টাকা ভাড়া দিয়ে

ফেলে রেখে চলে যান তারা। ভুক্তভোগী কিশোরীর বাবা বলেন, আমি মেয়েকে পেয়ে ইউপি সদস্য শাকিল খানসহ কয়েকবার থানায় যাই। মেয়ে বিস্তারিত ঘটনা পুলিশকে জানায়। তবে ওসি সাহেব কোনো ব্যবস্থা না নিয়ে আমাদের বাড়িতে পাঠিয়ে দেন। আমরা জিডি করতে চাইলেও নানা অজুহাত দেখান ও ইব্রাহিমকে থানায় ডাকার কথা বলেন। আমার মেয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে তার বিচার চাই। ইউপি সদস্য শাকিল খান বলেন, ঘটনার বিষয়টি শুনে ওই মেয়ের পরিবারের সঙ্গে আমিও থানায় যাই। তবে ছেলের সঠিক পরিচয় না পেয়ে মামলা নেয়নি পুলিশ। তবে আলামত রেখে দিতে বলেছেন। তালতলী থানার ওসি মো. শাহজালালের কাছে গণধর্ষণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কোনো লিখিত অভিযোগ বা

বক্তব্য পাইনি। নিখোঁজের বিষয়ে একটা তথ্য পেয়েছিলাম। পরে তাদের জিডি করার জন্য ছবিসহ আসতে বলেছিলাম। পরদিন আবার আসছে ও নিখোঁজ মেয়ে পেয়েছি বলে তারা চলে গেছেন। বরগুনার পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। ঘটনার সত্যতা পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম নেত্রকোনায় বোনের বাড়িতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে