তারেক রহমানের পার্টনার ‘খাম্বা মামুন’ দুর্নীতি-অর্থপাচারের পর অস্ত্র মামলাতেও খালাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ January, ২০২৫

তারেক রহমানের পার্টনার ‘খাম্বা মামুন’ দুর্নীতি-অর্থপাচারের পর অস্ত্র মামলাতেও খালাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ January, ২০২৫ |
অস্ত্র আইনের মামলায় ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুন ঘনিষ্ঠ বন্ধু এবং অসংখ্য ব্যবসার পার্টনার। আলোচিত ‘খাম্বা লিমিটেড’-এর অন্যতম প্রধান হওয়ায় তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমানের মত গণমাধ্যমে মামুন-এর নামও ‘খাম্বা মামুন’ হিসেবে প্রচার পায়। কুখ্যাত ‘হাওয়া ভবন’ সিন্ডিকেটের অন্যতম প্রধান ছিলেন গিয়াসউদ্দিন আল মামুন। খাম্বা লিমিটেড ছাড়াও মেসার্স ওয়ান স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছিলেন মামুন। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে দুর্নীতি, অর্থপাচারসহ গুরুতর আর্থিক অনিয়মের মামলা হয়েছিল তার বিরুদ্ধে। কিন্তু গত কয়েক মাসে তার প্রায় সব মামলাই খারিজ করা হয়েছে। এবার অস্ত্র মামলাতেও খালাস পেলেন তারেক রহমানের এই বন্ধু। বিচারিক আদালতের

দেওয়া রায়ের বিরুদ্ধে মামুনের আপিল মঞ্জুর করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ সোমবার তাকে খালাস দেয়। এ নিয়ে পাঁচ মামলার দণ্ডাদেশের মধ্যে অর্থ পাচারসহ চারটিতে গিয়াসউদ্দিন আল মামুন খালাস পেয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী। আদালতে গিয়াসউদ্দিন আল মামুনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ ও আইনজীবী শাহ মো. সাব্বির হামজা চৌধুরী। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী। রায়ের পর আইনজীবী সাব্বির হামজা চৌধুরী বলেন, “গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মোট মামলা ২২টি। এর মধ্যে ৫টি মামলায় তার দণ্ড হয়েছে। আজকের মামলাটিসহ চারটি মামলায় গিয়াসউদ্দিন আল মামুন খালাস পেয়েছেন। একটি মামলার কারাদণ্ড এখনও বহাল

রয়েছে।” উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ২৬শে মার্চ ঢাকার ক্যান্টনমেন্ট থানায় মামুনের বিরুদ্ধে এই মামলা করে পুলিশ। মামলার নথি থেকে জানা যায়, মামুনের ডিওএইচএস বনানীর বাসায় ২০০৭ সালের ২৬শে মার্চ রাত সাড়ে ৩টার দিকে ক্যান্টনমেন্ট থানার তৎকালীন ওসির নেতৃত্বে অভিযান চালায় যৌথবাহিনী। তল্লাশিতে তার শোবার ঘরের সোফার গদির নিচ থেকে একটি পিস্তল ম্যাগাজিনসহ পলিথিনে মোড়ানো ৮ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। তিন তলার শোবার ঘর থেকে সেদিন মামুনকে গ্রেপ্তার করা হয়। ২০০৭ সালের ৩রা জুলাই এই মামলায় রায় দেন ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-২। রায়ে মামুনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং জব্দ করা অস্ত্র ও গুলি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা

হয়। সাজার রায়ের বিরুদ্ধে ওই বছরই হাই কোর্টে আপিল করেন মামুন। সেই আপিল মঞ্জুর করে উচ্চ আদালত সোমবার রায় দিয়েছে। ২০০৭ সাল থেকেই কারাগারে ছিলেন গিয়াসউদ্দিন আল মামুন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি, মানিলন্ডারিং, কর ফাঁকিসহ বিভিন্ন অভিযোগে ২০টির বেশি মামলা হয়। গত ৫ই আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পরদিনই কাশিমপুর কারাগার থেকে তাকে বের করে আনা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন