তরুণীর বিছানার নিচে সাপ, তারপর যা ঘটল… – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ August, ২০২৫

তরুণীর বিছানার নিচে সাপ, তারপর যা ঘটল…

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ August, ২০২৫ |
শোবার ঘরে তোশক বিছানো। এক তরুণী সেই তোশক তুলতেই দেখা যায় কিলবিল করছে সাপ। তবে আশ্চর্যের বিষয় হলো, ওই তরুণী ভয় পাননি। তিনি সাপগুলোকে সরিয়ে বিছানা পরিষ্কার করে দেন। যাতে সাপগুলো আবার আরাম করে ঘুমাতে পারে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে চীনে। ইতোমধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়- একটি মাঝারি আকারের ঘরের মধ্যে দুটি ছোট বিছানা প্রস্তুত করা। এক তরুণী ধীরে ধীরে সেই ঘরে ঢোকেন। ঢুকেই একটি বিছানার তোশক টান দিয়ে তুলে ফেলেন। সঙ্গে সঙ্গে তোশকের নিচ থেকে কিলবিল করে বেরিয়ে আসে অনেক সাপ। তবে সাপগুলো দেখে বিন্দুমাত্র ভয় পাননি তিনি। নির্ভয়ে বিছানা পরিষ্কার করেন। এ সময় সাপগুলো

ঘরের চারদিকে ঘুরে বেড়াতে থাকে। ভিডিও দেখে নেটিজেনরা বিস্ময় প্রকাশ করেছেন। ভিডিওটি বিস্ময়কর হলেও চীনে এটি খুবই সাধারণ বিষয়। কারণ তাদের দেশে এভাবে সাপ চাষ করা হয় এবং সাপের থাকার জন্য বিছানা তৈরি করে দেওয়া নিয়ন্ত্রিত পদ্ধতির অংশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার