তরুণদের লাইফস্টাইলে ডিজিটাল হাব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৫

তরুণদের লাইফস্টাইলে ডিজিটাল হাব

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৫ |
বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে এআই হাব হিসেবে বিশেষ পরিচিতি পেয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড রাইজ। আইসিটিকে (এআই) কাজে লাগিয়ে এই প্ল্যাটফর্ম তারুণ্যের সৃষ্টি ও আত্মপ্রকাশের নতুন সম্ভাবনা উন্মোচন করেছে। গত বছর স্থানীয় অপারেটর এই প্ল্যাটফর্মের ঘোষণা করে। দ্রুতই তরুণ প্রজন্মের কাছে এই ডিজিটাল হাব সহযাত্রী হয়েছে। এখানে প্রযুক্তি শুধুই একটি মাধ্যম নয়, বরং স্বপ্নপূরণের সারথি। ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর পরিবেশের জন্য তরুণদের যোগ্য করে তুলতে নিজেদের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে কয়েকটি টুলস নিয়ে এসেছে ডিজিটাল লাইফস্টাইল প্যাক রাইজ। যার এআই টুলসের মাধ্যমে কথা বলার দক্ষতা থেকে শুরু করে চাকরির উপযোগী সিভি তৈরি করা যায়। অগ্রসর ও সক্রিয় গ্রাহক নিয়ে এই প্ল্যাটফর্মের যাত্রা

বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে নতুন প্রয়াস। এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু বাড়তি সুবিধাই নয়, সৃজনশীল সহযোগী হিসেবে তরুণ প্রজন্মের নিজেদের স্বনির্ভর আত্মপ্রকাশের মাধ্যম হিসেবে কাজ করবে। নতুন প্রকাশ করা ফিচারের মধ্যে রয়েছে ভোকালাইজ, যা দেশীয় এআই স্পিকিং কোচ। এটি উচ্চারণ ও টোনকে পরিশীলিত করতে সহায়তা করছে। ফলে তরুণরা সাক্ষাৎকার, ক্লাস বা উপস্থাপনার আগে নিজেদের প্রস্তুত করে নিতে পারছেন। অন্যদিকে, রাইজের সিভি-রাইজার ফিচার কয়েক মিনিটের মধ্যে সিভি তৈরি করতে সক্ষম। অ্যাভাটারাইজ ফিচার ব্যক্তিত্ব ও স্টাইল অনুযায়ী ডিজিটাল অ্যাভাটার তৈরি করে। এই প্ল্যাটফর্মের এআই টুলস একসঙ্গে লক্ষাধিক গ্রাহককে নিজেদের প্রকাশে ও অনলাইনে তাদের পেশাদার উপস্থিতি তৈরিতে সহায়তা করে। বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, বাংলাদেশের

তরুণরা শুধু কানেক্টিভিটিই নয়; বরং এমন সুযোগের খোঁজে, যা স্বপ্ন দেখতে, সাহসের সঙ্গে এগিয়ে যেতে ও ডিজিটাল স্পেসে নিজেদের সম্ভাবনাকে বাস্তবে রূপ দেবে। উদ্যোক্তারা বলেন, উদ্ভাবিত প্যাকের মাধ্যমে প্রযুক্তিগত সেবার বাইরে গিয়ে এমন প্ল্যাটফর্ম তৈরি করেছি, যার মাধ্যমে এআইনির্ভর তরুণরা তাদের মেধা প্রকাশ করতে পারবেন। কারণ, যখন তরুণ প্রজন্ম জাগ্রত হয়, তখন পুরো দেশ এগিয়ে যায়। তরুণদের দক্ষতা উন্নয়নে এই প্ল্যাটফর্মের সামারাইজ, গ্রামারাইজ ও রিউরাইজ– তিনটি টুলসের মাধ্যমে পড়াশোনা ও লেখার কাজ দ্রুত ও সহজ হয়েছে। অন্যদিকে, শিক্ষার্থীর সময় বাঁচিয়ে কাজের মানোন্নয়নে সহায়ক হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম