ঢাবি শিক্ষার্থীদের ওয়েবসাইট হ্যাক করে ইসকন বিরোধী আন্দোলন গতিময় করার আহ্বান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪

ঢাবি শিক্ষার্থীদের ওয়েবসাইট হ্যাক করে ইসকন বিরোধী আন্দোলন গতিময় করার আহ্বান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪ |
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীদের (www.ssl.du.ac.bd) একাডেমিক কার্যক্রম পরিচালিত হওয়া ওয়েবসাইটটি হ্যাক করে সতর্কবার্তা জুড়ে দিয়েছে হ্যাকাররা। এতে ঢাবি শিক্ষার্থীদেরকে ইসকন বিরোধী আন্দোলনে গতিময় করার জন্য আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে হত্যাচেষ্টার জোর প্রতিবাদ জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত ১১টার পর এটি হ্যাক হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী। এরপর থেকে এই সতর্কবার্তা দেখা যাচ্ছে ওই ওয়েবসাইটটিতে। সতর্কবার্তায় বলা হয়— “ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আসিফ নজরুলের প্রতি বার্তাঃ আমরা ঢাবি শিক্ষার্থীদেরকে ইসকন ইস্যুতে তাদের আন্দোলনকে গতিময় করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা শিক্ষার্থীদের অনুরোধ করছি, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। হাসনাত আবদুল্লাহ এবং সারজিস

আলমকে হত্যা চেষ্টার জোর প্রতিবাদ করুন।” এতে আরও বলা হয়, “আমরা একটি স্পষ্ট বার্তা দিতে চাই, ইসকন এবং প্রথম আলো সরাসরি ভারতীয় গোয়েন্দা বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। জনাব আসিফ নজরুল, একতরফা দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসুন। দেশ বিরোধী ইসকন এবং প্রথম আলোর বিরুদ্ধে ব্যবস্থা নিন।” সতর্কবার্তায় বলা হয়, “আমরা পরিষ্কার করে বলতে চাই যে, আমরা কোনো দেশ বিরোধী গ্রুপ নই। এই সার্ভারের কোনো ফাইলস ক্ষতিগ্রস্ত হয়নি, সমস্ত ফাইল নিরাপদ রাখা হয়েছে। এটি কেবল বার্তা সরবরাহ করার জন্য হ্যাক করা হয়েছে।” নিচে হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করা হয়—#banISKCON, #banProthomAlo, #justiceshouldbeserved এদিকে, সতর্কবার্তার উপরে Systemadminbd (Official) নামে একটি টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া হয়েছে। এই গ্রুপটি মূলত

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এই ওয়েবসাইটটি হ্যাক করেছে। টেলিগ্রাম চ্যানেলটিতে গিয়ে দেখা যায়, সেখানেও একটি সতর্কবার্তা রয়েছে। তাতে বলা হয়েছে, “দেশের বর্তমান পরিস্থিতে উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ইসকন এবং ভারতীয় দালাল প্রথম আলোকে নিষিদ্ধ করতে আন্দোলন বেগবান করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট হ্যাক করে ঢাবি শিক্ষার্থীদের প্রতি Systemadminbd কর্তৃক বার্তা প্রদান করা হলো।” এ বিষয়ে জানতে ঢাবির আইসিটি সেলের অতিরিক্ত পরিচালক মোস্তাক আহমদকে ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। এদিকে, ওয়েবসাইটটি হ্যাক হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গিয়াস উদ্দিন নামে এক শিক্ষার্থী বলেন, এটা ঠিক করার জন্যও কি লাঞ্চের পর পর্যন্ত অপেক্ষা করা লাগবে? না মানে একটা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট,

তাও আবার SSL ডোমেইন। মানে সব ইনফরমেশনের এক্সেস অন্য কারও হাতে পরে আছে। জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটি (www.ssl.du.ac.bd) মূল ওয়েবসাইট নয়। এটি একটি সাব ডোমেইন ওয়েবসাইট। এটির মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য ম্যানেজমেন্ট ও বিভিন্ন একাডেমিক কার্যক্রম পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রূপপুরের ঋণ পরিশোধে ভারতীয় রুপির প্রস্তাব: মার্কিন বাণিজ্য চুক্তিতে বাধা, বিপাকে বাংলাদেশ ঝিনাইদহে ১৫ই আগস্টে শোকপালন: প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতাসহ মামলায় আসামি ১৫ নেতাকর্মী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিরুদ্ধে ঢালাও অভিযোগ ও তদন্তের নামে হেনস্তা: বিশ্বজুড়ে শিক্ষক-গবেষকদের উদ্বেগ বাংলাদেশে জঙ্গিবাদের বিস্তার নিয়ে জাতিসংঘের প্রতিবেদন প্রত্যাখ্যান স্বরাষ্ট্রমন্ত্রীর এক মাসের ব্যবধানে ফের নিমজ্জিত চট্টগ্রাম: জলাবদ্ধতায় গৃহবন্দী নগরবাসী কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ কর্মসূচি ১৩ লাখের মধ্যে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার, তবে… চরম বিদ্যুৎ বিপর্যয়ে আশার আলো রূপপুর: সেপ্টেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হবে ‘পরীক্ষামূলক’ ৩০০ মেগাওয়াট বাংলাদেশের কাছে হারায় কামিন্সদের ধুয়ে দিল অস্ট্রেলিয়ার গণমাধ্যম ‘জুলাই শহীদ’ সাংবাদিক এসে জানালেন- “আমি মরি নাই” বাংলাদেশের ঐতিহাসিক জয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রশংসার ঝড় রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে রিটের আদেশ মঙ্গলবার হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর হামাসের সঙ্গে বিরল আলোচনা শেষে ইসরাইল কুশনার পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক শেষে যা জানালেন মন্ত্রী নেতানিয়াহুর নির্বাচনি পোস্টারে খামেনি-এরদোয়ান-মামদানি, নেপথ্যে কী? ৫০ বছর পর সাক্ষাৎকারে খুনি ডালিম: একাত্তরেই মুজিবহত্যার ছক- সম্পৃক্ত জিয়া, কোরান ছুঁয়ে নেন শপথও এমআরটি-৫-এর পর এবার লাইন-১-এর ব্যয় বৃদ্ধি ১৩০ শতাংশ: রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের ব্যয় ছুঁইছুঁই আগামী বছরই অবসরের ইঙ্গিত দিলেন রোনালদো এলএনজি ক্রয়ে লেজেগোবরে অবস্থা, অপরিকল্পিত লাখ লাখ ডলার খরচ কিন্তু কাটছে না গ্যাস সংকট