ঢাকার সমাবেশে যাওয়ার পথে নারীসহ আটক ১৬, জানা গেল নাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪

ঢাকার সমাবেশে যাওয়ার পথে নারীসহ আটক ১৬, জানা গেল নাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪ |
ঢাকার সমাবেশে যোগ যাওয়ার পথে অনিক পরিবহণে অভিযান চালিয়ে ১৫ নারীসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ। সুদমুক্ত ঋণ দেওয়ার প্রলোভনে হবিগঞ্জ থেকে অনিক পরিবহণের বাসে ঢাকার সমাবেশে যাওয়ার পথে তাদের আটক করা হয়। সোমবার শীতলক্ষ্যা নদীর সুলতানা কামাল সেতুর পূর্বপাড় থেকে তাদের আটক করা হয়। কামরুল ও শিউলি নামে দুইজন তাদের নেতৃত্ব দিচ্ছিলেন। আটকরা হলেন- নাজমা, রাহিমা, পাপিয়া, সালমা, হাজেরা, খাইরুন, রুবিয়া, লাইলী বেগম, লাভলী, সাথী আক্তার, মিনা বেগম, রুবিনা আছমা, মরিয়ম ও খুকি আক্তার। তাদের বয়স ২০ বছর থেকে ৩৫ বছর। পুলিশ জানায়, ‘অহিংস আন্দোলন বাংলাদেশ’ নামে সংগঠনটি সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি সমাবেশ করার কথা জানিয়েছিল। তবে এ ধরনের

কোনো সমাবেশের অনুমতি দেয়নি প্রশাসন। সে কারণে সকাল থেকেই রূপগঞ্জ থানা পুলিশ সুলতানা কামাল সেতুর মুখে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালায়। একপর্যায়ে হবিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী অনিক পরিবহণে তল্লাশি চালিয়ে তাদের আটক করে। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, তাদের খোঁজ নেওয়া হচ্ছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার আমলের ১৮ টাকার চীনা বিদ্যুতের ইউনিট ২৫ টাকা হলো কার স্বার্থে? যাত্রাবাড়ী থানা থেকে পালাল রিমান্ডে থাকা নারী আসামি, ৫ পুলিশ সাসপেন্ড সরকারি গাছ অবৈধভাবে বিক্রি করায় বিএনপি নেতার বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ ও অবরোধ হত্যা ও ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে ৪ বছর ধরে একক ও দলবদ্ধ ধর্ষণে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা: বিএনপি নেতা গ্রেপ্তার দেশে হামে শিশু মৃত্যু হাজার ছুঁইছুঁই, প্রতিদিনের খুন-ধর্ষণে নেই ভ্রূক্ষেপ, নেপালের বন্যায় শোক ইউনূসের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন বার্তা নেপালের ভয়াবহ বন্যায় শেখ হাসিনার শোক, সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের পরামর্শ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণের ৫০ বছর উচ্চমূল্যে পিটার হাসের কোম্পানির সাথে ইউনূসের চুক্তি সত্ত্বেও এলএনজি সরবরাহে ব্যর্থতা, জ্বালানি সংকটের মূল কারণ পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, পানিতে ডোবার লক্ষণ মেলেনি এমবাপের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয় রংপুরে চার খুন: ‘পুলিশ ভুল সুইচ চাপায় পানিতে সব ধুয়ে যায়, কোনো ষড়যন্ত্র নেই’—ডিবি মাদারীপুরে পরিত্যক্ত ঘরে বিকট শব্দে ফাটল বোমা, এলাকাজুড়ে চরম আতঙ্ক রংপুরে ৪ খুন: কারণ হিসেবে হিন্দু সমাজের জাতপ্রথার দ্বন্দ্বের নয়া দাবি পুলিশের নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৫০০, নিখোঁজ প্রায় ১৫০০ আমিনবাজার বর্জ্য-বিদ্যুৎ প্রকল্প: আওয়ামী লীগ আমলে গৃহীত চীনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ১২৯ বার পেছালো সাগর-রুনি মামলার তারিখ: শেখ হাসিনার সময় সমালোচনা থাকলেও এখন নীরবতা “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই ফুলবাড়ি উন্মুক্ত কয়লা খনিতে কর্মসংস্থানের “অবাস্তব” সংখ্যা: জনগণের চোখে ধুলো দিয়ে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা বরিশালে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন: দিনে-রাতে ১০-১১ ঘণ্টা বিদ্যুৎহীন