ঢাকার বিমান ভারতে জরুরি অবতরণ! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মার্চ, ২০২৫

ঢাকার বিমান ভারতে জরুরি অবতরণ!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মার্চ, ২০২৫ |
কাতারের রাজধানী দোহা থেকে ঢাকাগামী কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভারতে জরুরি অবতরণ করে। বুধবার ভোরের দিকে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার শামশাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (আরজিআইএ) জরুরি অবতরণ করে ওই ফ্লাইট। ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রোনিকলের প্রতিবেদনে বলা হয়েছে, এক নারী যাত্রীর শারীরিক জটিলতার জেরে কাতার এয়ারলাইন্সের ঢাকাগামী ফ্লাইট তেলেঙ্গানায় জরুরি অবতরণ করেছে। কাতার এয়ারলাইন্সের কিউআর ৬৪২ ফ্লাইটের এক যাত্রী অসুস্থ হয়ে পড়ায় বিমানের পাইলট রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) রুমের সঙ্গে যোগাযোগ করেন। মেডিকেল জটিলতার কারণে তিনি সেখানে জরুরি অবতরণের অনুমতি চান। বিমানবন্দরের সংশ্লিষ্ট সব বিভাগের ছাড়পত্র পাওয়ার পর এটিসি কাতার এয়ারলাইন্সের ওই ফ্লাইটকে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি দেয়।

পরে স্থানীয় সময় ভোর ৩টা ২৫ মিনিটের দিকে শামশাবাদের ওই বিমানবন্দরে জরুরি অবতরণ করে ফ্লাইটটি। ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, যাত্রীর তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজনে অংশ নেওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্স প্রস্তুত করে রেখেছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানটি অবতরণের পর অসুস্থ নারী যাত্রীকে অ্যাম্বুলেন্সে করে বিমানবন্দরের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করার পর তাকে মৃত ঘোষণা করেন। পরে ওই ফ্লাইট রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের স্থানীয় সময় ৩টা ৪২ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। তবে ওই যাত্রী কী কারণে মারা গেছেন তা এখন পর্যন্ত জানা যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?