ঢাকার কোন মাঠে হামজার অভিষেক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৫

ঢাকার কোন মাঠে হামজার অভিষেক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৫ |
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের শিলংয়ে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের লাল-সবুজের জার্সিতে হামজা চৌধুরীর অভিষেক হয়েছে। এবার ঘরের মাঠে নিজ দেশের দর্শকের সামনে অভিষেকের অপেক্ষা। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে হামজার অভিষেক ম্যাচটি ঢাকার জাতীয় স্টেডিয়ামে হওয়ার সম্ভাবনা দেখছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজাকে নিজেদের মাঠে দেখার জন্য বাংলাদেশের সমর্থকরা অপেক্ষার প্রহর গুনছেন। ম্যাচটি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জাতীয় স্টেডিয়ামে আয়োজন করার পরিকল্পনা করছে। তবে সেটা বাস্তবায়ন হওয়া নিয়ে এখনো কিছুটা বাধা রয়ে গেছে। ২০২১ সালের আগস্টে শুরু হওয়া এই স্টেডিয়ামের সংস্কার কাজ এখনো চলমান। জাতীয় ক্রীড়া পরিষদ এখনো বাফুফেকে আনুষ্ঠানিকভাবে মাঠ বুঝিয়ে দেয়নি।

যদিও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ১০ জুনের ম্যাচটি জাতীয় স্টেডিয়ামে আয়োজনে কোনো বাধা দেখছেন না। রোববার জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে জাতীয় স্টেডিয়ামে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে প্রীতি ম্যাচের ফাঁকে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘কাজ প্রায় শেষ। আমার তাবিথ ভাইয়ের (বাফুফে সভাপতি) সঙ্গে কথা হয়েছে। বাফুফে মাঠের ঘাস নিয়ে আরও কিছু কাজ করবে। লাইটিং ও অন্যান্য কাজও শেষের দিকে। আমাকে জানানো হয়েছে এক মাসের মধ্যে মাঠ প্রস্তুত হয়ে যাবে। খেলা আয়োজনে সমস্যা দেখছি না।’ বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, ‘আমরা সোমবার থেকে মাঠের কাজ শুরু করতে চাই। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে এখানে অন্য কাউকে

মাঠ বরাদ্দ না দেওয়ারও অনুরোধ জানানো হয়েছে। আশা করি, মাঠ ও কিছু কাজ আমরা নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুত করতে পারব।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী