ঢাকায় পা রেখেই কোচের সঙ্গে সাক্ষাৎ করলেন হামজা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫

ঢাকায় পা রেখেই কোচের সঙ্গে সাক্ষাৎ করলেন হামজা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫ |
বাংলাদেশে পা রেখেই ছুটে গিয়েছিলেন নিজের গ্রামের বাড়িতে। হামজা চৌধুরী সেখানে ২৬ ঘণ্টা কাটানোর পর আজ রাতে ঢাকায় এসেছেন তিনি। এসেই প্রথমে কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে সাক্ষাৎ পর্বটা সেরে নিয়েছেন শেফিল্ড ইউনাইটেডের এই খেলোয়াড়। সিলেট থেকে রাত ৮টায় ফ্লাইটে ওঠেন তিনি। কিছুক্ষণ পরই তিনি পা রাখেন ঢাকায়। সেখান থেকে বাফুফের একটি বহর তাকে বরণ করে, সঙ্গে ছিল কড়া পুলিশি নিরাপত্তাও। সে গাড়িতে করে তিনি টিম হোটেলে এসে হাজির হন রাত ১১টা নাগাদ। এরপরই তিনি কোচ কাবরেরার সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে হবিগঞ্জে গ্রামের বাড়িতে অলস সময় কেটেছে তার। আজ দুপুরে তিনি আরও এক দফা সমর্থকদের ভালোবাসার জবাব দেন। হবিগঞ্জের বাহুবল

উপজেলার স্নানঘাট গ্রামে তাকে দেখতে দূরদূরান্ত থেকে হাজির হন ভক্তরা। তাদের ভালোবাসার জবাব দিয়ে হামজা বলেন, ‘আপনারা আমার লাগি ও আমার পরিবারের লাগি দোয়া করবা।’ এরপর তিনি তার গ্রামের অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণও করেন বলে জানা যায়। এ পর্ব শেষ করে আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে হামজা বাড়ি ছাড়েন সিলেটের উদ্দেশে। সেখান থেকে ওসমানী বিমানবন্দরে বিমানে ওঠেন, ঢাকায় পৌঁছেন রাত ৯টার দিকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি? কানাডার ফুটবল সাফল্যকে অনুসরণ করতে পারে বাংলাদেশ: শমিত এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল পুশ ইন ঠেকাতে লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা জাপানের বড় ধাক্কা, অবসরের ঘোষণা এন্দোর রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা ‘ডিসক্লোজার ডে’-তে ভিনগ্রহীদের নিয়ে ফিরছেন স্পিলবার্গ ৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক