ঢাকায় জুলাইযোদ্ধা শাফিনের রহস্যজনক মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৫

ঢাকায় জুলাইযোদ্ধা শাফিনের রহস্যজনক মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৫ |
শনিবার (১ নভেম্বর) দুপুরে আদম আলী মার্কেটের পাশের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা ময়নাতদন্তের রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। তবে পরিকল্পিত হত্যার অভিযোগ করেছেন সহযোদ্ধারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তরা এলাকার সাবেক সমন্বয়ক নুর মোহাম্মদ বলেন, ছবি দেখে মনে হচ্ছে কেউ তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে, এত অল্প জায়গায় আত্মহত্যা করা প্রায় অসম্ভব। তিনি আরও বলেন, আরমান ছিলেন জুলাই আন্দোলনের উত্তরা অঞ্চলের একজন গুরুত্বপূর্ণ সংগঠক। তার অস্বাভাবিক মৃত্যুতে সহযোদ্ধাদের মনে শোকের পাশাপাশি ক্ষোভও তৈরি হয়েছে। আইইউবিএটির শিক্ষার্থী

রাজু আহম্মেদ বলেন, আরমানের মা শুধু বলছিলেন ‘আমার ছেলেকে কেন নিল?’ আমরা তার এ প্রশ্নের উত্তর দিতে পারছি না। ওসি তাইফুর রহমান মির্জা বলেন, মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা ময়নাতদন্তের রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে। আরমান তার বাবা-মার সঙ্গে দক্ষিণখানের ৮ নম্বর রেলগেট এলাকায় বসবাস করতেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং সব সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সারা দেশে উদীয়মান ছাত্র ও তরুণ সংগঠনগুলোর মধ্যে ‘জুলাইযোদ্ধা সংসদ’ বেশ সক্রিয়। আরমান আহমেদ শাফিন ছিলেন সংগঠনের উত্তরা ইউনিটের অন্যতম মুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম