ড. ইউনূসকে ক্ষমতায় বসানোর কারণ জানালেন বিএনপি নেতা ফারুক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ অক্টোবর, ২০২৪

ড. ইউনূসকে ক্ষমতায় বসানোর কারণ জানালেন বিএনপি নেতা ফারুক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ অক্টোবর, ২০২৪ |
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক জানিয়েছেন, গণতন্ত্র হরণকারীদের বিচারের আওতায় আনার জন্য ড. ইউনূসকে সরকারে বসানো হয়েছে। বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) উদ্যোগে আয়োজিত গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক মরহুম সাইফুদ্দীন আহমেদ মনির ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফারুক বলেন, আপনাকে (ড. ইউনূস) সরকারে বসানো হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগের মতো যারা ষড়যন্ত্র করে বাংলাদেশের গণতন্ত্র হরণ করেছে, যারা বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, যারা মায়ের বুক খালি করেছে, তাদেরকে বিচারের আওতায় আনার জন্য। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ করে জয়নুল আবদিন

ফারুক বলেন, ‘সবাই বলে শহীদের রক্ত বৃথা যেতে দিবে না। মুগ্ধের রক্ত বৃথা যেতে দিবে না। তাদের মনের আশা পূরণ করার জন্যই আজকের এই অন্তর্বর্তী সরকার। কিন্তু সেই আশা কি পূরণ হচ্ছে? জনগণ কেন প্রশ্ন করবে, এখন চিনির দাম বাড়ল কেন? পেঁয়াজের দাম বাড়ল কেন? কাগজ যাওয়ার আগেই পুলিশ বাড়িতে গিয়ে আসামি গ্রেফতার করে। এগুলো জনগণ জানতে চায়।’ তিনি আরও বলেন, ‘ড. ইউনূস এগুলো শোনার জন্য, আপনাকে এই গদিতে বসার জন্য কেউ রক্ত দেয়নি। মুগ্ধের রক্ত এ জন্য দেয়নি। আপনাকে সরকারে বসানো হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগের মতো যারা ষড়যন্ত্র করে বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করেছে, যারা বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে,

যারা মায়ের বুক খালি করেছে, তাদের বিচারের আওতায় আনার জন্য আপনাকে সরকারে বসানো হয়েছে।’ ফারুক আরও বলেন, ‘জনগণ এখন বলা শুরু করেছে, সংস্কারের নামে কেন দেরি হচ্ছে? সংস্কারও চলবে, গ্রেফতারও চলবে এবং হাসিনাকে আনার ব্যবস্থাও করতে হবে। এখন মামলা হয়, আর আপনারা (অন্তর্বর্তীকালীন সরকার) বলেন, তদন্ত করে দেখব মামলা সঠিক কি না। কোথায় হারুন, কোথায় বিপ্লব, কোথায় মেহেদী; যারা আমার অফিস তছনছ করে আমাদের গ্রেফতার করেছে। এখন কেন তদন্ত করে ব্যবস্থা করা হবে! খুনিদের কেন এখনো বিভিন্ন মিডিয়ায় বসতে দেওয়া হয়? কেন আবার শেখ মুজিবের প্রেতাত্মারা ষড়যন্ত্র করে আপনার বিরুদ্ধে কথা বলবে, এই সুযোগ কেন আপনি দেবেন?’ সভাপতির

বক্তব্যে এনপিপির চেয়ারম্যান এবং জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের উদ্দেশে বলেন, ‘ড. ইউনূস অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি। শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো প্রতিটি জায়গায় রয়েছে। এই সরকারের উচিত তাদের বের করে দেওয়া। পণ্যের ক্রয়ক্ষমতা মানুষের নাগালের বাইরে চলে গেছে। দ্রব্যমূল্য কমাতে হবে। এগুলো না করলে আপনার জনপ্রিয়তা আস্তে আস্তে কমে যাবে। আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে।’ আলোচনা সভায় এ সময় আরও বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানসহ আরও অনেক নেতা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাঝে মাঝে এমনটা হতেই পারে— হারের পর মিরাজ হরমুজ প্রণালি খোলার ঘোষণায় কমল তেলের দাম হামের প্রকোপ কমাতে দেশব্যাপী সরকারের টিকাদানের পদক্ষেপ ১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের কাছে থাকা সব ইউরেনিয়াম পাবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের ‘জনপ্রিয়তায়’ আতিফ আসলামকেও ছাড়িয়ে যাওয়া কে এই তালহা আনজুম রাশেদ প্রধান লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছে: রাশেদ খাঁন ‘শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি বিবেচনা করছে ভারত’ পঁচিশে সমুদ্রপথে ৯০০ রোহিঙ্গার প্রাণহানি প্রবাসীদের মাতাতে মালয়েশিয়া যাচ্ছেন প্রীতম-জেফার-পূজা-তমা 17 April: Mujibnagar Day — A Defining Moment in Bangladesh’s Liberation Struggle ১৭ই এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাঙালি জাতির স্বাধীনতা অর্জনের এক স্মৃতি বিজড়িত দিন জাতীয় দলের অধিনায়কদের জন্য বিসিবির প্রিভিলেজ কার্ড আওয়ামী লীগ নেতাদের মুক্তিতে প্রথম আলোর জোরালো অবস্থান দিনে ৭-১০ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, শহরের চেয়ে গ্রামে সংকট তীব্রতর ১৭ এপ্রিল-বাংলাদেশের নূতন সূর্যোদয় বরিশাল নগরের প্রাণকেন্দ্রে ছাত্রলীগের ঝটিকা মিছিল অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে জুলাই-আগস্টে ঢাকায় হত্যাকাণ্ড বাড়ানোর নির্দেশ দেয় কে? জামায়াত জোট জাগপার মুখপাত্র রাশেদ প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ; পিএস জনি আটক সশস্ত্র হামলায় ইউপিডিএফ নেতা ধর্মসিং চাকমা নিহত, ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ ২ বোন