ডিসিকে নিয়ে চট্টগ্রামের পূজামণ্ডপে উপদেষ্টা ফারুক-ই-আজম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৪

আরও খবর

‘মুক্তিযোদ্ধা কোটা’ বদলে যাচ্ছে ‘জুলাই কোটা’-তেঃ বিমানে জুলাই যোদ্ধাদের ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা

রাঙামাটিতে ডিবিসির প্রতিনিধি সৈকত রঞ্জনকে সাদা পোশাকধারী ব্যাক্তিদের তুলে নেওয়ার অভিযোগ

নেত্রকোণায় ৭৯ শতাংশ লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পল্লী বিদ্যুতের চিঠি — বিদ্যুৎ না পেয়ে ক্ষুব্ধ জনতার হামলার ইতিহাস কি ফিরছে?

৫০ লাখ চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে গুলি: চট্টগ্রামে শিবির সাজ্জাদ গ্যাংয়ের নতুন আতঙ্ক

সুবর্ণচরে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে হাজারো মানুষের শপথ

নিজেদের মনোনীত রাষ্ট্রপতিকে ভোট না দিলে, ‘সদস্যপদ’ বাতিলের হুঁশিয়ারি বিএনপি’র চিফ হুইপের

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা পাবেন: তথ্য উপদেষ্টা

ডিসিকে নিয়ে চট্টগ্রামের পূজামণ্ডপে উপদেষ্টা ফারুক-ই-আজম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৪ |
চট্টগ্রামের জেলা প্রশাসককে সঙ্গে নিয়ে নগর ও উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক। শনিবার (১২ অক্টোবর) চট্টগ্রাম নগরীর প্রবর্তক ইস্কন মন্দির ও হাটহাজারী-ফটিকছড়ি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) মো. সাদি উর রহিম জাদিদ, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী, পূজা উদ্‌যাপন পরিষদের নেতারাসহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। প্রবর্তক ইস্কন শ্রীকৃষ্ণ মন্দির পরিদর্শন শেষে শিশুদের মিষ্টিমুখ করান উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক ও

জেলা প্রশাসক ফরিদা খানম। পরে উপদেষ্টা হাটহাজারী উপজেলার পরিবর্তন সার্বজনীন পূজা মণ্ডপ, ফতেয়াবাদ পল্লি সংগঠন সমিতি পূজা মণ্ডপ, নিস্তারিণী কালিবাড়ি পূজা মণ্ডপ, শ্রী শ্রী রাধাকৃষ্ণ জিউর মন্দির পূজা মণ্ডপ, ফটিকা সার্বজনীন পূজা মণ্ডপ, সোমপাড়া পূজা মণ্ডপ ও শীল পাড়া পূজা মণ্ডপ সমূহ এবং ফটিকছড়ি উপজেলার অশ্বিনী মহাজন বাড়ি, ফটিকছড়ি উপজেলা কেন্দ্রীয় দুর্গা মন্দির উদ্‌যাপন পরিষদের পূজামণ্ডপসমূহ সরেজমিনে পরিদর্শন করেন। উপদেষ্টা উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনের সার্বিক বিষয়ে খোঁজ নেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ ‘মুক্তিযোদ্ধা কোটা’ বদলে যাচ্ছে ‘জুলাই কোটা’-তেঃ বিমানে জুলাই যোদ্ধাদের ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা রাঙামাটিতে ডিবিসির প্রতিনিধি সৈকত রঞ্জনকে সাদা পোশাকধারী ব্যাক্তিদের তুলে নেওয়ার অভিযোগ সারাদেশে ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন রেকর্ডঃ বন্ধ ৪১ বিদ্যুতকেন্দ্র নেত্রকোণায় ৭৯ শতাংশ লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পল্লী বিদ্যুতের চিঠি — বিদ্যুৎ না পেয়ে ক্ষুব্ধ জনতার হামলার ইতিহাস কি ফিরছে? ৫০ লাখ চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে গুলি: চট্টগ্রামে শিবির সাজ্জাদ গ্যাংয়ের নতুন আতঙ্ক সুবর্ণচরে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে হাজারো মানুষের শপথ বাংলাদেশ সফরে না এসে আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলবে ভারত দখল করা জায়গায় ইসলাম শিক্ষার নামে নির্মাণাধীন মাদরাসা তদন্তে গিয়ে হামলার শিকার পুলিশ যেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘ইউক্রেন যুদ্ধে আরও ৫ লাখ সেনা নামাচ্ছেন পুতিন’ সৌদি-তুরস্ক-পাকিস্তান সামরিক চুক্তি ভারতের জন্য কতটা চিন্তার কারণ প্রতিদিন ঠিক কতটুকু রোদ পোহানো উচিত? যা বলছেন বিশেষজ্ঞরা সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের মৃত্যুদণ্ড নিজেদের মনোনীত রাষ্ট্রপতিকে ভোট না দিলে, ‘সদস্যপদ’ বাতিলের হুঁশিয়ারি বিএনপি’র চিফ হুইপের বাংলাদেশ দলেরই আমাকে প্রয়োজন আছে: সাকিব শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা পাবেন: তথ্য উপদেষ্টা মাত্র তিনমাসে নতুন করে ১ কোটি মানুষ দরিদ্র্য হয়েছে