ডাইনোসরের ২০০ পায়ের ছাপ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৫

ডাইনোসরের ২০০ পায়ের ছাপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৫ |
যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ার কাউন্টিতে ডাইনোসরের পায়ের ছাপের এ যাবৎকালের সবচেয়ে বড় এলাকার সন্ধান পাওয়া গেছে। যেখানে দুটি ভিন্ন প্রজাতির প্রায় ২০০টি পায়ের ছাপ রয়েছে। এলাকাটিতে পাওয়া এই পায়ের ছাপ ১৬ কোটি ৬০ হাজার বছর আগের তৃণভোজী সেটিওসরাস এবং মাংসখেকো মেগালোসরাস ডাইনোসরের বলে ধারণা করছেন গবেষকরা। বিবিসি, এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, ডাইনোসর দুটির চলাচলের সবচেয়ে লম্বা যে পথটি পাওয়া গেছে সেটির দৈর্ঘ্য ১৫০ মিটার। তবে বিজ্ঞানীদের ধারণা, এ পথ হয়তো আরও দূর পর্যন্ত থাকতে পারে। কারণ, তারা পথটির মাত্র একটি অংশের সন্ধান পেয়েছেন। ডাইনোসর চলাচলের এত বড় এবং দীর্ঘ পথ এর আগে দেখা যায়নি বলে জানিয়েছেন বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের জীবাশ্ম (মাইক্রোপ্যালিওন্টোলোজি) বিষয়ক অধ্যাপক

কৃস্টি এজার। অক্সফোর্ডশায়ারের ডুয়ার্স ফার্ম কোয়ারির এক কর্মী গ্রে জনসন মাটি খোঁড়ার সময় প্রথম ডাইনোসর চলাচলের এই পথের সন্ধান পান। বিবিসিকে তিনি বলেছেন, ‘আমি মূলত কাদামাটি পরিষ্কার করছিলাম। তখনই উঁচু এক মাটির স্তূপে ধাক্কা লাগে। ভেবেছিলাম এটি মাটিরই কোনো চড়াই-উতরাই হবে। কিন্তু পরে একইরকম উঁচু স্তূপ পাই। এটি ছিল ৩ মিটার দীর্ঘ। এরকম তিন মিটার দীর্ঘ বেশ কয়েকটি স্তূপ একের পর এক পেতে থাকি।’ ডাইনোসরের চলাচলের আরেকটি স্থান কাছেই খুঁজে পাওয়া গিয়েছিল ১৯৯০ এর দশকে। সেকারণে জনসন বুঝতে পারেন, একের পর এক এমন উঁচু মাটির স্তূপ পাওয়া ডাইনোসরের পায়ের ছাপ হয়ে থাকতে পারে। গেল গ্রীষ্মে ১০০ জনেরও বেশি বিজ্ঞানী, শিক্ষার্থী এবং

সেচ্ছাসেবক কোয়ারি ফার্মের খোঁড়াখুঁড়িতে অংশ নিয়েছিলেন। তারা ডাইনোসরের চলাচলের ৫টি ভিন্ন পথ আবিষ্কার করেছেন। এই পথগুলোতেই পাওয়া যায় ডাইনোসরের ২০০ পায়ের ছাপ। ৫টির মধ্যকার চারটি পথে আছে চার পায়ে হাঁটা তৃণভোজী ডাইনোসরের পায়ের ছাপ। ছাপটি লম্বা ছিল ১৮ মিটার। আর পঞ্চম পথটিতে আছে মেগালোসরাস ডাইনোসরের পায়ের ছাপ। এ প্রজাতির ডাইনোসর হাঁটে দুই পায়ে। আগামী সপ্তাহে ডিগিং ফর ব্রিটেন টিভি সিরিজে দেখানোর কথা রয়েছে এই বিশাল আবিষ্কার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আলোচনায় প্রেস সচিব: উপদেষ্টার সাবেক এপিএস-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশ সরকারের অস্পষ্ট বিবৃতিতে কষ্ট পেয়েছি, কাম্য ছিল না: ইরানের রাষ্ট্রদূত জাহানাবাদি প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ইরানকেন্দ্রিক মধ্যপ্রাচ্য সংকটের প্রথম আঘাত বাংলাদেশের ওপর ইউনূসের সংবিধান সংস্কার-বাস্তবায়ন আদেশ জাতীয় প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী এআইআইবি সহায়তা অনিশ্চিত, জ্বালানি বাজার অস্থিরতায় বাজেট বাস্তবায়নে বাড়ছে চাপ ইউনূস সরকারের ‘বিলাসী’ ঋণের বিশাল বোঝা জেন জির কাঁধে? দেশ-জাতির সাথে বেইমানি করা মীর জাফরের ৩৪৬ বংশধর ভোটার তালিকা থেকে বাদ ৫২ বছর পর কঙ্গো, ৪০ বছর পর ইরাক; চূড়ান্ত বিশ্বকাপের ৪৮ দল ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় তিন সাংবাদিক নিহত, তীব্র নিন্দা যুক্তরাজ্যের পর এবার আজহারীকে ‘চরমপন্থী ইসলামি বক্তা’ আখ্যায় অস্ট্রেলিয়া থেকেও বহিষ্কার আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প