ট্রিপল ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ভিভো ভি৬০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৫

ট্রিপল ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ভিভো ভি৬০

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৫ |
দেশজুড়ে পাওয়া যাচ্ছে ভিভো ভি সিরিজের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভিভো ভি৬০। ৫০ মেগাপিক্সেল জাইস টেলিফটো ক্যামেরা, টেলিফটো ওয়েডিং পোট্রেট, এআই ফোর সিজন আর ইক্যুয়াল ডেপথ কোয়াড কার্ভড স্ক্রিন নিয়ে ইতোমধ্যেই ভি৬০ মন জয় করে নিয়েছে স্মার্টফোনপ্রেমীদের। ৭ সেপ্টেম্বর থেকে ভিভোর যেকোনো অথোরইজড শো রুমে মিলবে ভিভোর নতুন ভি৬০। স্মার্টফোনটিতে রয়েছে ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। ভি সিরিজে এই প্রথম এত বড় ক্যাপাসিটির ব্যাটারি নিয়ে এসেছে ভিভো। সাথে দ্রুত চার্জিং এর জন্য থাকছে ৯০ওয়াট ফ্ল্যাশচার্জ সুবিধা। দিনহোক বা রাত, থার্ড জেনারেশন সিলিকন কার্বন অ্যানোড টেকনোলজি দেয় সারাদিনের ব্যাকাপ। আর মাত্র ১০ মিনিট চার্জেই কথা বলা যাবে ঘণ্টার পর ঘণ্টা। এছাড়াও,২২ ঘন্টা পর্যন্ত স্ট্রিমিং

অথবা ১০ ঘন্টা পর্যন্ত গেমিং করতে সক্ষম এক চার্জেই। ভিভো ভি৬০-তে রয়েছে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট, যা ২৭% দ্রুততর প্রসেসর এবং ৩০% শক্তিশালী গ্রাফিক্স সহ হেভি গেমিং ও মাল্টিটাস্কিং সহজেই সামলে নেয়। আল্ট্রা লার্জ ভিসি স্মার্ট কুলিং সিস্টেম সহজে গরম হতে দেয় না ফোনটিকে। ১২ জিবি র‍্যামের সঙ্গে ১২ জিবি এক্সটেন্ডেড র‍্যাম এবং ২৫৬ জিবি রম থাকায় ব্যবহার হবে সুপার ফাস্ট। ফোনটির প্রধান আকর্ষণ এর শক্তিশালী ট্রিপল ক্যামেরা সেটআপ—৫০ মেগাপিক্সেল জাইস টেলিফটো ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল জাইস ওআইএস মেইন ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল জাইস গ্রুপ সেলফি ক্যামেরা। সঙ্গে আছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা। স্টেজ পোর্ট্রেট মোড কনসার্ট, রোডশো বা স্টেজ পারফরম্যান্সের

মুহূর্ত তীক্ষ্ণভাবে ধারণ করে, আর টেলিফটো ওয়েডিং মোডে ৮৫–১০০ মিমি লেন্সে বর-কনের আবেগঘন মুহূর্ত ধরা যায় নিখুঁতভাবে ।এছাড়াও, ভিভোর এআই স্টুডিওর নতুন ফোর সিজন পোর্ট্রেট মোড হয়ে উঠেছে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু। বেরি পার্পল, মিস্ট গ্রে ও ডেজার্ট গোল্ড— তিনটি রঙে ভিভো ভি৬০ মন কেড়েছে সবার। এর- ৬.৭৭ ইঞ্চির ১২০ হার্জ রিফ্রেশ রেটের ইক্যুয়াল কোয়াড কার্ভড ডিসপ্লে প্রতিটি রঙের সৌন্দর্য বাড়ায় আরও দ্বিগুণ। ভি সিরিজের সবচেয়ে ড্রপ-রেসিস্ট্যান্ট ফোন ভিভো ভি৬০। ডায়মন্ড শিল্ড গ্লাস, শক্তিশালী কুশনিং স্ট্রাকচার এবং আইপি৬৮ ও আইপি৬৯ রেটিংস থাকায় ধুলোবালি বা যেকোনো অ্যাক্সিডেন্টাল ড্রপেও নিশ্চিত করে সম্পূর্ণ সুরক্ষা। প্রফেশনাল ফটোগ্রাফি, আভিজাত্যপূর্ণ ডিজাইন ও শক্তিশালী পারফরম্যান্সের ভিভো ভি৬০-এর মূল্য মাত্র ৬৪,৯৯৯ টাকা।

ফোনটি কিনলেই সৌভাগ্যবান বিজয়ী পাবেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খানের সঙ্গে সাক্ষাতের সুযোগ অথবা এক্সক্লুসিভ গিফট প্যাক। ০৭–১৩ সেপ্টেম্বর পর্যন্ত ভিভোর অফিসিয়াল ই-স্টোর বা যে কোনো অথোরাইজড শপ থেকে ভিভো ভি৬০ কিনে উপভোগ করা যাবে অফারগুলো ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম