ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা
আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত
দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪
ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়
তেহরানে খামেনির শোক র্যালিতে লাখো মানুষের ঢল
মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’
গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
ট্রাম্প কিছুতেই নোবেল পেতে পারেন না : ফ্রান্সের প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্তির সম্ভাবনার বিরুদ্ধে গাজার যুদ্ধ দাঁড় করিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) একটি টেলিভিশন সাক্ষাৎকারে মাখোঁ বলেন, বর্তমান পরিস্থিতিতে ট্রাম্প এ পুরস্কার পেতে পারবেন না। খবর শাফাক নিউজের।
তিনি মন্তব্য করেন, আমেরিকার প্রেসিডেন্ট যখন গাজার সংঘাতে সরাসরি জড়িত, তখন শান্তি পুরস্কার পাওয়া অসম্ভব। এই সংঘাত বন্ধ না হলে নোবেল শান্তি পুরস্কারের প্রশ্নই ওঠে না।
এর কয়েক ঘণ্টা আগে ট্রাম্প জাতিসংঘের কড়া সমালোচনা করে অভিযোগ তোলেন। তার অভিযোগ, সংস্থাটি বিশ্বব্যাপী সংঘাতগুলোর সমাধান দিতে ব্যর্থ হয়েছে। অনেকেই মনে করেন, ট্রাম্প একাধিক যুদ্ধের অবসান ঘটিয়েছেন এবং তার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত।



