ট্রাম্পের হুমকি পাত্তাই দিল না আফগানরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৫

ট্রাম্পের হুমকি পাত্তাই দিল না আফগানরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৫ |
আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি দখলে নিতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু তা ছাড়তে নারাজ আফগানরা। এ নিয়ে দরকষাকষিতে এগোতে না পেরে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, আফগানিস্তান যদি বাগরাম বিমানঘাঁটি যুক্তরাষ্ট্রকে ফেরত না দেয়, তাহলে ‘খারাপ কিছু’ ঘটতে পারে। এরপরও আগের অবস্থানে আফগানিস্তান। যেন তারা ট্রাম্পকে পাত্তাই দিচ্ছে না। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, তালেবানরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ বছরের আফগানিস্তান যুদ্ধের সময় ওয়াশিংটনের পরিচালিত বাগরাম বিমানঘাঁটি হস্তান্তরের দাবি প্রত্যাখ্যান করেছে। ট্রাম্পের হুমকিকে উড়িয়ে দিয়েছে তারা। আফগানিস্তানের শাসক তালেবান রোববার বলেছে, আফগানিস্তানের স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতা সর্বাধিক গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রকে পূর্ববর্তী চুক্তিগুলো বজায় রাখার আহ্বান জানাচ্ছি। তাতে বলা হয়েছে, মার্কিনিরা

বলপ্রয়োগ করবে না। সে অনুযায়ী, এটি আবারও জোর দিয়ে বলা হচ্ছে যে- অতীতের ব্যর্থ পদ্ধতির পুনরাবৃত্তি করার পরিবর্তে বাস্তববাদ এবং যুক্তিসঙ্গততার নীতি গ্রহণ করা উচিত। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানে মার্কিন সামরিক হস্তক্ষেপের সময় বাগরাম ছিল মার্কিন বাহিনীর প্রধান ঘাঁটি। বিশাল এ ঘাঁটিতে ফাস্টফুড চেইন থেকে শুরু করে বড় শপিং স্টোর পর্যন্ত ছিল। এ ছাড়া, এখানে একটি বড় কারাগার কমপ্লেক্সও ছিল। ২০২১ সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের সৈন্যদের সরিয়ে নেওয়ার পর তালেবান সরকার ক্ষমতা গ্রহণ করে এবং বাগরামসহ বিভিন্ন ঘাঁটি তাদের নিয়ন্ত্রণে আসে। দেশটিতে পুনরায় মার্কিন ঘাঁটি স্থাপনের বিষয়ে ঘোর আপত্তি জানিয়ে আসছে আফগানিস্তান। বিশেষজ্ঞদের মতে, বাগরাম বিমানঘাঁটি পুনর্দখল করতে

গেলে তা একটি পূর্ণমাত্রার সামরিক অভিযান হয়ে উঠতে পারে, যেখানে ১০ হাজারের বেশি সেনা প্রয়োজন হবে এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও বসাতে হবে। এ ছাড়াও, ঘাঁটিটি তালেবান, ইসলামিক স্টেট (আইএস) ও আল কায়েদার মতো জঙ্গিগোষ্ঠীর হুমকিতে থাকবে। ইরান থেকেও মিসাইল হামলার আশঙ্কা রয়েছে, যেমনটি ২০২৫ সালের জুনে কাতারে একটি মার্কিন ঘাঁটিতে ঘটেছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি