টিকটক না করেও যেভাবে কামাবেন লাখ টাকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৫

টিকটক না করেও যেভাবে কামাবেন লাখ টাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৫ |
বাংলাদেশের সামাজিক মাধ্যমে সম্প্রতি একটি বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। বিখ্যাত টিকটকার অপু ভাইয়ের ল্যাম্বোরগিনি গাড়ি কেনা নিয়ে তরুণ প্রজন্মের একটি অংশ হতাশা এবং বিভ্রান্তির মধ্যে পড়েছে। অনেক তরুণ এখন মনে করছে, টিকটক বা শর্ট ভিডিও তৈরি করাই তাদের জন্য সহজ আয়ের পথ। এই মানসিকতা তরুণদের সৃজনশীলতা এবং বাস্তবসম্মত লক্ষ্য অর্জনের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তরুণদের মধ্যে হতাশার কারণ হলো, শিক্ষার প্রতি আগ্রহ কমে যাওয়া এবং সৃজনশীল বা প্রোডাকটিভ কোনো কাজের চেয়ে দ্রুত সফলতার পেছনে ছুটে চলা। অপু ভাইয়ের মতো কয়েকজন সোশ্যাল মিডিয়া তারকার সহজ অর্থ উপার্জনের গল্প দেখে অনেকেই ভাবছে, এই পথেই সাফল্য আসবে। তবে এই ভাবনা বাস্তবতার সঙ্গে খাপ খায়

না। টিকটকের মতো প্ল্যাটফর্মে যেসব কনটেন্ট ভাইরাল হয়, সেগুলোর পেছনে তেমন কোনো সৃজনশীলতা বা দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকে না। টিকটকের সাময়িক জনপ্রিয়তা তরুণদের আসল দক্ষতা বা কর্মজীবনের উন্নতির কোনো নিশ্চয়তা দেয় না। বরং এতে সময়ের অপচয় এবং সামাজিক ও পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব পড়ে। বিশ্বব্যাপী ফ্রিল্যান্সিং জগতে বাংলাদেশি তরুণদের ব্যাপক সুনাম। অনলাইন মার্কেটপ্লেসে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এবং কন্টেন্ট রাইটিংয়ের মতো কাজ করে প্রতি মাসে ৩০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত আয় করছে অনেকেই। শুধু তাই নয়, নতুন নতুন স্টার্টআপ গড়ে তোলার মাধ্যমেও সাফল্যের নজির তৈরি করছে তরুণরা। এ ছাড়া, গেম ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং অ্যাপ ডেভেলপমেন্টের মতো ক্ষেত্রগুলোতেও বাংলাদেশি তরুণদের চাহিদা

বাড়ছে। দেশের বিভিন্ন জায়গায় গড়ে ওঠা আইটি ট্রেনিং সেন্টার এবং অনলাইন কোর্সগুলোর জনপ্রিয়তাও তরুণদের এ খাতে আগ্রহী করে তুলছে। একই সঙ্গে, কৃষিভিত্তিক স্টার্টআপ বা গ্রামীণ উদ্যোক্তাবৃত্তি তরুণদের জন্য খুলে দিচ্ছে নতুন দিগন্ত। হাইড্রোপনিক পদ্ধতিতে সবজি উৎপাদন করে প্রতি মাসে ভালো আয় হচ্ছে, যা শহরের চাকরির তুলনায় অনেক ভালো। বিশেষজ্ঞরা মনে করেন, তরুণরা যদি ডিজিটাল স্কিল ডেভেলপমেন্টে মনোযোগ দেয় এবং নতুন নতুন সৃজনশীল কাজে নিজেদের জড়িত করে, তবে টিকটক বা অন্যান্য অবান্তর মাধ্যমে সময় নষ্ট না করে বড় অর্থ উপার্জনের সুযোগ সৃষ্টি হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট