টিকটকে বব ডিলান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৫

টিকটকে বব ডিলান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৫ |
কিংবদন্তি মার্কিন সংগীতশিল্পী বব ডিলান টিকটকে অ্যাকাউন্ট খুলেছেন । মঙ্গলবার (১৪ জানুয়ারি) টিকটকে ৫০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন এই সংগীত তারকা। খবর বিলবোর্ডের। ওই ভিডিওতে ‘লাইক আ রোলিং স্টোন’, ‘হারিকেন’-এর মতো গান ব্যবহার করেছেন মার্কিন তারকা। ভিডিওতে পুরোনো ছবি ও অ্যালবামের কভার জুড়ে দেন তিনি। মার্কিন তারকাকে টিকটকে স্বাগত জানিয়েছেন তার অনুসারীরা। মেগান প্রিন্স নামের এক অনুসারী লিখেছেন, ‘তুমি আমার হিরো।’ প্রথম ভিডিও প্রকাশের এক দিনের ব্যবধানে টিকটকে বব ডিলানের ফলোয়ার হু হু করে বাড়ছে। এ পর্যন্ত ২৫ হাজারের বেশি ফলোয়ার রয়েছে। যুক্তরাষ্ট্রে টিকটকের বিদায় মুহূর্তে টিকটকে আত্মপ্রকাশ করলেন বব ডিলান। আগামী ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে যাচ্ছে ভিডিও শেয়ারিং অ্যাপটি। এর পাঁচদিন

আগে অ্যাকাউন্ট খুলেছেন বব ডিলান। বাধ্য হয়ে টিকটকের বদলে যুক্তরাষ্ট্রের নাগরিকেরা আরেক চীনা অ্যাপ রেডনোটে ঝুঁকছেন। অনেকে বব ডিলানকেও রেড নোটে অ্যাকাউন্ট খোলার পরামর্শ দিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর