টানা বর্ষণে প্লাবিত মুম্বাই, ডুবে যাচ্ছে অমিতাভ বচ্চনের ‘প্রতীক্ষা’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৫

টানা বর্ষণে প্লাবিত মুম্বাই, ডুবে যাচ্ছে অমিতাভ বচ্চনের ‘প্রতীক্ষা’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৫ |
মুম্বাইয়ে কয়েকদিন ধরে টানা ভারী বর্ষণের কারণে শহরের বিভিন্ন অংশ প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়েছে। সেই জলাবদ্ধতার কবল থেকে রেহাই পেল না বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চনের প্রিয় বাড়ি ‘প্রতীক্ষা’। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা গেছে, জুহুর ঐতিহাসিক এই বাড়ির সামনে হাঁটু পর্যন্ত পানি জমেছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ‘জলসা’ ছাড়াও বচ্চনের আরও দুটি বাড়ি জুহুতে রয়েছে। তার মধ্যে ‘প্রতীক্ষা’ বাড়িতে এখন বচ্চনকন্যা শ্বেতা থাকেন। এই বাড়ি পানিতে ডুবে ডুবে প্রায়, এবং ভিডিওতে তা স্পষ্টভাবে ধরা পড়েছে। অমিতাভ ভিডিও নিয়ে কিছু বলেননি, তবে ভক্তদের ধারণা স্পষ্ট—এটি ‘প্রতীক্ষা’। প্রসঙ্গত, মুম্বাই শহরে অমিতাভের প্রথম কেনা বাড়ি ‘প্রতীক্ষা’, যা ১৯৭৬ সালে সুপারহিট ছবি ‘শোলে’র

সাফল্যের পর তিনি কিনেছিলেন। এখানেই জন্ম অভিষেক ও শ্বেতার। সম্প্রতি বাড়িটি মেয়েকে উপহার দেন বচ্চন। আনুমানিক ৫০ কোটি টাকার এই বাড়ির নাম রেখেছিলেন অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চন। শুধু ‘প্রতীক্ষা’ নয়, অমিতাভের আরও দুটি বিখ্যাত জুহুর বাড়ি—‘জলসা’ ও ‘জনক’। কয়েক মাস আগে জানা গেছে, প্রায় ৩১৬০ কোটি টাকার সম্পদ তিনি সন্তানদের মধ্যে সমানভাবে ভাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন, যার ফলে প্রত্যেকের প্রায় ১৬০০ কোটি টাকার অংশ পড়তে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া শিশুশ্রম রোধে প্রয়োজন শক্তিশালী জন্ম নিবন্ধন আইন কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি? কানাডার ফুটবল সাফল্যকে অনুসরণ করতে পারে বাংলাদেশ: শমিত এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল পুশ ইন ঠেকাতে লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা জাপানের বড় ধাক্কা, অবসরের ঘোষণা এন্দোর রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা