টাকা না পেলে ড. ইউনূসকে চিঠি দেবেন আফ্রিদি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ মার্চ, ২০২৫

টাকা না পেলে ড. ইউনূসকে চিঠি দেবেন আফ্রিদি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৫ |
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হয়েছে প্রায় মাসখানেক আগে। কিন্তু এখনো তার রেশ রয়ে গেছে। তবে এই ‘রেশ’ নেতিবাচক। কারণ পারিশ্রমিক ইস্যুতে এবার বোমা ফাটিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। বিপিএলের দল চিটাগং কিংসের শুভেচ্ছাদূত এবং মেন্টর হিসেবে যা অর্থ পাওয়ার কথা, তার পুরোটা এখনো পাননি বলে দাবি করেছেন তিনি। চিটাগং দলের কর্ণধারের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে বিসিবির দারস্থ হয়েছেন পাকিস্তানের এই কিংবদন্তি ক্রিকেটার। বিসিবি সভাপতি ফারুক আহমেদকে ই-মেইল করে সহায়তা চেয়েছেন তিনি। রোববার (২ মার্চ) দেশের একটি অনলাইন পোর্টালের কাছে আফ্রিদি দাবি করেছেন, ‘আমার সঙ্গে চুক্তি ছিল ১ লাখ ডলারের। কথা ছিল, বাংলাদেশে পা রাখার পর ৫০ হাজার ডলার

দেওয়া হবে, টুর্নামেন্ট চলার সময় বাকি ৫০ হাজার দেবে। কিন্তু আমাকে মোটে ১৯ হাজার ডলার দেওয়া হয়েছে। কালকে দেব, দুই দিন পর দেব- এসব বলে বলে বারবার ঘোরানো হয়েছে। চুক্তি অনুযায়ী সব দায়িত্ব আমি পালন করেছি। টাকা দেওয়া হয়নি। সামিরের আচরণে হতবাক হয়ে গেছি। এমন কিছু আশা করিনি।’ ‘টুর্নামেন্টের মাঝপথে আমি একটা কাজে দেশে ফিরে আসি। সামিরের সঙ্গে কথা ছিল, ১৯ জানুয়ারি ফিরে যাব বাংলাদেশে। কিন্তু বারবার যোগাযোগ করার পরও তারা আর টিকেট পাঠায়নি। এখন তো সামিরের সঙ্গে যোগাযোগের অনেক চেষ্টা করেও কোনো সাড়া পাচ্ছি না। দুই-তিন দিন আগে এটা আমি বিসিবি সভাপতি ফারুক আহমেদকে লিখিত জানিয়েছি। প্রয়োজন হলে আমাদের প্রধানমন্ত্রী

আর বাংলাদেশের প্রধান উপদেষ্টাকেও লিখব’-যোগ করেন আফ্রিদি। আফ্রিদি বলেন, বাংলাদেশ ও বিপিএলের ভাবমূর্তির কথা ভেবে এতদিন তিনি ব্যাপারটি প্রকাশ করেননি। আফ্রিদির অভিযোগের প্রসঙ্গে চিটাগং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শুরুতে বলেন, ‘২১ হাজারের মতো দেওয়া হয়েছে। বাকিগুলোও পেয়ে যাবে, এমন তো নয় যে পাবে না। উনি তো আর ক্রিকেটার নন, উনারটা উনি পেয়ে যাবেন। দেয়ার ইজ নো ডিসপিউট। যার যার তাড়া থাকতেই পারে।’ প্রসঙ্গত, এবারের বিপিএলে পারিশ্রমিক ইস্যুতে সবচেয়ে বেশি জলঘোলা করেছে দুর্বার রাজশাহী। দলটির বিদেশি ক্রিকেটাররা যথাসময়ে পারিশ্রমিক না পেয়ে ম্যাচ বর্জনও করেছিলেন। এদিকে চিটাগং কিংসও জাতীয় দলের ক্রিকেটার পারভেজ হোসেন ইমনের পারিশ্রমিক নিয়ে গড়িমসি করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু,নির্যাতনের অভিযোগ স্বজনদের নিঃসঙ্গ এক সন্তের বিদায় দশ জনের দল নিয়ে রোমাঞ্চ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে আওয়ামীলীগ সরকারের অধীনে সংসদ ভবন চত্ত্বরে বিদেশী কোন দেশের স্বাধীনতা দিবস পালন হলে কি হতো? মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে জামায়াত-মুসলিম লীগ-নেজামে ইসলামের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকার মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ হালান্ডকে আটকানো নিয়ে যা বললেন ব্রাজিল কোচ জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে হঠাৎই জ্বলে উঠলেন আনু মুহাম্মদ জুলাই নিয়ে মন্তব্য করায় আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ৩০০ দরিদ্রের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ৮ কোটি, দেশি-বিদেশি ৪৭৩ পরামর্শকের ব্যয় ৫৩ কোটি! চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন