ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক
ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা
রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের
সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০
মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, তিন পুলিশ সদস্য আহত, আটক ২
জামায়াত নেতার মাদরাসা থেকে সরকারি ধানের বীজ উদ্ধার
সুযোগ মতো একেক সময় একেক ছাত্রকে নিয়ে টয়লেটে ঢুকতেন মাদ্রাসার মুহতামিম, এবং…
টাকার হিসাব করছিলেন শ্রমিক নেতা, মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে গুলি চালাল
রাজধানীর বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে জুয়েল খন্দকার নামে এক পরিবহন শ্রমিক নেতা আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় মধ্য বাড্ডা এলাকায় এ ঘটনা ঘটে। পরে ডান উরুতে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন জুয়েল হাসপাতালে জানান, জাতীয়তাবাদী পরিবহন চালক শ্রমিক দল নামে একটি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তিনি। সন্ধ্যা ৭টার দিকে তিনি মধ্য বাড্ডার মুক্তিযোদ্ধা চত্বরে এএনজেড ভবনের নিচে একটি সমিতির টাকার হিসাব করছিলেন। তখন ছয়-সাতটি মোটরসাইকেলে একদল দুর্বৃত্ত এসে তাঁকে গুলি করে পালিয়ে যায়। তাদের সবার মাথায় হেলমেট থাকায় চিনতে পারেননি।
তিনি জানান, এর কয়েক ঘণ্টা আগে তাঁর মোবাইল ফোনে কল করে নিজেকে ‘শীর্ষ সন্ত্রাসী
মাহবুব’ পরিচয় দিয়ে দুবাই থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি চাঁদা দিতে রাজি হননি। এর জের ধরে গুলি করা হয়েছে বলে ধারণা করছেন তিনি। বাড্ডা থানার ডিউটি অফিসার এসআই মোবাশ্বের রহমান বলেন, গুলির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রকৃতপক্ষে কী ঘটেছে তা তদন্তের পর বলা যাবে।