টাইটানিকের অন্তরঙ্গ দৃশ্য ভুলে যেতে চান কেট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ মার্চ, ২০২৫

টাইটানিকের অন্তরঙ্গ দৃশ্য ভুলে যেতে চান কেট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মার্চ, ২০২৫ |
আজ থেকে ২৭ বছর আগে মুক্তি পেয়েছিল সাড়া জাগানো সিনেমা ‘টাইটানিক’। এ সিনেমায় লিওনার্দো ডিক্যাপ্রিও এবং কেট উইন্সলেটের রসায়ণ এখনও দর্শকের চোখে লেগে আছে। বিশেষ করে তাদের রোমান্টিক অন্তরঙ্গ দৃশ্যগুলো এখনও আলোচনা সমালোচনার খোরাক জোগায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে কেট উইন্সলেট জানিয়েছেন টাইটানিকের অন্তরঙ্গ দৃশ্যের কথা ভেবে এখনও তিনি আতঙ্কিত হন, যে দৃশ্য ভক্তরা তাকে কখনও ভুলতে দেয় না। টাইটানিকের পর কেটের অসাধারণ ক্যারিয়ার তৈরি হয়েছিল। উদারহরন দেওয়ার মতো আরও অনেক সিনেমায় অভিনয় করেছেন। তবু টাইটানিকই বছরের পর বছর ধরে তাকে চিনিয়ে দেওয়ার মাধ্যম হিসাবে ব্যবহার করেছেন সবাই। আর ভক্তরাও সেটা লুফে নিয়েছেন। ১৯৯৭ সালের এই ব্লকবাস্টার সিনেমায় রোজ ডেউইট বুকাটার

চরিত্রে অভিনয় করা অস্কারজয়ী অভিনেত্রী বলেছেন, তার নগ্ন দৃশ্যটি সিনেমাটি মুক্তির অনেক পরেও ভক্তদের কাছে আকৃষ্ট ছিল। এমনকি ১৭ বছর পরেও ভক্তরা অটোগ্রাফের আশায় সেই স্কেচটি নিয়েই তার কাছে গিয়েছিল। কিন্তু বিব্রবত উইন্সলেট স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তিনি এখন আর এ সিনেমার অংশ হতে চান না। তিনি বলেন, ‘লোকেরা আমাকে (ছবিতে) প্রায়শই স্বাক্ষর করতে বলে। কিন্তু আমি সেই দৃশ্য দেখে কাউকেই অটোগ্রাফ দিতে স্বাচ্ছন্দবোধ্য করি না। এটা খুব অস্বস্তিকর বিষয় আমার জন্য।’ টাইটানিক সিনেমায়, জ্যাক প্রেমিকা রোজকে হার্ট অফ দ্য ওশান নেকলেস ছাড়া আর কিছুই পরে স্কেচ করে দিয়েছিলেন। কিন্তু কালো-সাদা নগ্ন দৃশ্যটিই সিনেমার সবচেয়ে আইকনিক ভিজ্যুয়ালগুলির মধ্যে একটি হয়ে

ওঠে। উইন্সলেটের জন্য, এটি একটি অপ্রত্যাশিত বোঝা হয়ে দাঁড়িয়েছিল। তিনি বলেন, এই একটি যন্ত্রণা থেকে আমি মুক্তি পেতে চাইছিলাম। আমি চাইনি যে এটি এমন একটি দৃশ্য হোক যা আমি ১৭ বছর পরেও দেখতে পাব।’ টাইটানিকের বিশ্বব্যাপী সাফল্য সত্ত্বেও, উইন্সলেট স্বীকার করেছেন এর কিছু অংশ তাকে অস্বস্তিতে ফেলেছে। প্রায়শই সাক্ষাৎকারে তিনি বলেছেন, কিছু দৃশ্য দেখে ‘খুব অস্বস্তিকর’ লাগছিল, বিশেষ করে যখন তার ক্যারিয়ার বিকশিত হয়েছিল। তাই এই অতীর ভুলে থাকতে চেয়েছেন সবসময়। যদিও এই টাইটানিকই তাকে হলিউডের সবচেয়ে দামি অভিনেত্রীদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। পরবর্তীতে ‘দ্য রিডার’, ‘রেভোলিউশনারি রোড’ এবং ‘লেবার ডে’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি প্রমাণ করেছিলেন তার পরিসর টাইটানিকের

তারকা-ক্রসড রোম্যান্সের বাইরেও বিস্তত। তবুও, তিনি যত প্রশংসাই অর্জন করুন না কেন, বিশ্ব এখনও তাকে রোজ হিসেবে মনে রেখেছে। আরও মনে রেখেছে সেই সোফায় শুয়ে থাকা, কাঠকয়লায় অমর হয়ে থাকার দৃশ্য।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতা: বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর বিশ্বকাপ শেষে অবসর নিলেন আর্জেন্টাইন তারকা গ্লাসগোতে জমকালো আয়োজনে ২৩তম কমনওয়েলথ গেমসের উদ্বোধন করলেন রাজা চার্লস সেনাবাহিনীর মনোগ্রামযুক্ত ল্যান্ড ক্রুজার থেকে বিপুল ইয়াবাসহ সাবেক সেনাসদস্য গ্রেপ্তার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি, অন্তর্বর্তী দায়িত্বে থাকছেন স্পিকার বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সড়কের ‘ছাল-বাকল’ উঠে বেহাল দশা ২৫ দিনেই! পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী টানা পঞ্চম দিনও অচল লোকসভা, বক্তব্যের সুযোগ পেলেন না রাহুল