টটেনহ্যামকে উড়িয়ে অ্যানফিল্ডে লিভারপুলের শিরোপা উৎসব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৫

টটেনহ্যামকে উড়িয়ে অ্যানফিল্ডে লিভারপুলের শিরোপা উৎসব

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৫ |
অ্যানফিল্ডে শিরোপা উৎসবের জন্য সব ধরণের প্রস্তুতি নিয়েই এসেছিলেন লিভারপুলের খেলোয়াড় ও সমর্থকরা। আর্নে স্লটের দলকে শিরোপা নিশ্চিত করতে দরকার ছিল মাত্র এক পয়েন্ট। তবে ম্যাচের শুরুতেই টটেনহ্যাম হটস্পারের গোলে স্তব্ধ হয়ে যায় স্টেডিয়াম। কিন্তু দ্রুতই ছন্দে ফেরে অলরেডরা। একের পর এক গোল করে উল্লাসে ভাসায় অ্যানফিল্ডকে। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই রঙিন উৎসবে মেতে ওঠে লিভারপুল। গায়ে ছিল ‘চ্যাম্পিয়নস ২০২৪-২৫’ লেখা বিশেষ জার্সি। মোহাম্মদ সালাহ ও ভার্জিল ফন ডাইকও উদযাপনে যোগ দেন। রেকর্ড ছুঁয়ে ২০তম প্রিমিয়ার লিগ শিরোপা জিতে ম্যানচেস্টার ইউনাইটেডের পাশে বসে লিভারপুল। রোববার রাতে টটেনহ্যাম হটস্পারকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করেছে

অলরেডরা। ম্যাচের ১২ মিনিটে ডমিনিক সোলাঙ্কের হেডে গোল হজম করে লিভারপুল। তবে চার মিনিটের মধ্যেই লুইস দিয়াজ সমতা ফেরান। এরপর ২৪ মিনিটে অ্যালেক্স ম্যাক অ্যালিস্টার ও ৩৪ মিনিটে কোডি গ্যাকপোর গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। পুরো অ্যানফিল্ড তখন উৎসবের মঞ্চে রূপ নেয়। বিরতির পর ৬৩ মিনিটে সোবোসলাইয়ের পাস থেকে গোল করেন মোহাম্মদ সালাহ। চলতি প্রিমিয়ার লিগে এটি ছিল মিশরীয় ফরোয়ার্ডের ২৮তম গোল। একই সঙ্গে ১৮৫ গোল নিয়ে সালাহ উঠে যান প্রিমিয়ার লিগের সর্বকালের গোলদাতাদের তালিকায় পঞ্চম স্থানে। ম্যাচের ৬৯ মিনিটে টটেনহ্যামের উডোগির আত্মঘাতী গোলে ব্যবধান আরও বাড়ায় লিভারপুল। এতে ৩৪ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করেছে লিভারপুল। নিকটতম প্রতিদ্বন্দ্বী আর্সেনালের সংগ্রহ

৬৭ পয়েন্ট। ফলে চার ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করে অলরেডরা। প্রথম মৌসুমেই প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের কীর্তি গড়েছেন লিভারপুলের নতুন কোচ আর্নে স্লট। এর আগে হোসে মরিনহো, কার্লো আনচেলত্তি, ম্যানুয়েল পেল্লেগ্রিনি ও আন্তোনিও কোন্তে এই কীর্তি গড়েছিলেন। শিরোপা নিশ্চিতের পর উচ্ছ্বসিত স্লট বলেন, ‘কিছু জেতা সবসময় বিশেষ। আর সেটা আরও বিশেষ হয়ে ওঠে, যদি আপনি প্রথম হন। আরও বিশেষ হওয়ার কারণ এমন একটি ক্লাবে এই সাফল্য পাওয়া, যাদের প্রত্যেক বছর লিগ জেতা হয়ে ওঠে না।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন