ঝিনাইদহে জামায়াত কার্যালয়ে সরকারি প্রণোদনার সার ও বীজের গোপন মজুদ! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৫

ঝিনাইদহে জামায়াত কার্যালয়ে সরকারি প্রণোদনার সার ও বীজের গোপন মজুদ!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৫ |
ঝিনাইদহ সদর উপজেলার সুরাট বাজারে জামায়াতে ইসলামীর ইউনিয়ন কার্যালয় সরকারি প্রণোদনার সার ও বীজের গুদামে রূপ নিয়েছে। কৃষককে ঠকিয়ে ডিলাররা গুদামে মজুদ করে বাইরে বেশি দামে বিক্রি করছে। খবর পেয়ে বিপুল পরিমাণ সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার করেছে কৃষি বিভাগ। নতুন বন্দোবস্তের সততা ও সুশাসনের কথা বলে জামায়াত এভাবেই সরকারি সহযোগিতা আদায় করে সাধারণ মানুষকে বঞ্চিত করায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকার মানুষ। জামায়াত নানা কৌশলে সরকারি সম্পদ লুট করছে বলে জানিয়েছেন তারা। জানা গেছে ৩১শে অক্টোবর, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে সদর উপজেলার সুরাট ইউনিয়নের জামায়াত কার্যালয়ে অভিযান চালিয়ে এসব সার ও বীজ উদ্ধার করা হয়। অভিযান

চালানো হবে, এমন খবর গোপনে জানতে পেরে জামায়াত কার্যালয় থেকে লোকজন আগেই সটকে পড়েছেন বলে জানান স্থানীয়রা। তবে লোকজনের উপস্থিতি দেখে সার ও বীজের বস্তা সরাতে পারেননি নেতাকর্মীরা। সদর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সরকারি কৃষি প্রণোদনা প্রকল্পের আওতায় দরিদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত এসব সার ও বীজ গোপনে মজুদ করে রাখা হয়েছিল। যাতে কৃষকদের কাছে বিক্রি না করে বাইরে বেশি দামে বিক্রি করা হয়। সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুহাম্মদ জুনাইদ হাবীব বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পাই যে সুরাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয়ে সরকারি প্রণোদনার সার ও বীজ মজুদ করা হয়েছে। পরে আমরা সেখানে গিয়ে সেগুলো উদ্ধার

করি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কাউকে আটক করা যায়নি কেন, এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান কৃষি কর্মকর্তা। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলছেন, দেশের নতুন বন্দোবস্তে সততা ও সুশাসনের কথা বলা হলেও জামায়াতের মতো সংগঠন এখনো নানা কৌশলে সরকারি সম্পদ লুটের চেষ্টা করছে। অভিযোগের বিষয়ে জানতে সুরাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ পোশাক খাতে বেড়েই চলেছে সংকট: আরও এক কারখানা বন্ধ, ঈদের পরে লাখো শ্রমিক ছাঁটাই চবিতে মধ্যরাতে ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের মারামারিতে প্রক্টর লাঞ্ছিত, সাংবাদিক হেনস্তা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ “জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত!”—সমন্বয়কের তীব্র অনুশোচনা ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া শিশু ও মায়ের দায়িত্বে জেলা প্রশাসন বিশ্বকাপে এমবাপ্পের নতুন রেকর্ড নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত সরকারের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘প্রজনন গণহত্যা’, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এল যে ভয়াবহ তথ্য রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম