ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
৬ শিশুর মৃত্যুতে তড়িঘড়ি ব্যবস্থা, ৬ শতাধিক শিশুর খুনিরা দেশ-বিদেশে ঘুরে বেড়ায়! ন্যায়বিচার কোথায়?
একসময়ের পানির উৎস, এখন মরণফাঁদ: সাড়ে ৩০০ বছরের ইতিহাস এখন ময়লার ভাগাড়
ছয় দেশের ৭০ জন চিহ্নিত, কেন্দ্রীয় ব্যাংকের আতিউরসহ ১০ কর্মকর্তা
২১১২ কোটি টাকা ব্যয়ে আরও ৩ কার্গো এলএনজি কিনছে সরকার
বেনজীরকে দেশে আনতে সামনে যেসব বাধা
আলিবাবার বিনিয়োগ বন্ধ, ব্যবসা গোটানোর প্রস্তুতি নিচ্ছে দারাজ বাংলাদেশ
প্রবাসীদের বিক্ষোভের অতীত স্মৃতি স্মরণ করে লন্ডন সফর বাতিল করেন শফিকুল
জুলাই-আগস্টে গণহত্যার তথ্য সংগ্রহে গণবিজ্ঞপ্তি জারি
ছাত্র-জনতার অভ্যুত্থানকালে জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার তথ্য সংগ্রহে গণবিজ্ঞপ্তি জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
শনিবার (১৯ অক্টোবর) ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর মাজহারুল হক স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ১ জুলাই থেকে ৫ আগস্ট সময়কালে ছাত্র-জনতার আন্দোলন দমনে তৎকালীন সরকারের বিভিন্ন বাহিনী এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটভুক্ত দলগুলো, সহযোগী সংগঠন, অনুগত বা নিযুক্ত অবৈধ অস্ত্রধারী, অপরাধী ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক সংঘটিত হত্যাকাণ্ড, গুরুতর জখম, অগ্নিসংযোগ, লুটতরাজ এবং অন্য অপরাধ সংঘটন সংক্রান্তে কারো কাছে কোনো তথ্য, ডকুমেন্ট, ছবি, অডিও/ভিডিও ক্লিপ ইত্যাদি থাকলে তা উলিখিত অপরাধ প্রমাণের জন্য ব্যবহার করার লক্ষ্যে তদন্ত সংস্থা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঢাকা অফিসে যোগাযোগের জন্য সর্বসাধারণের প্রতি বিশেষভাবে বলা
হয়েছে। এতে প্রয়োজনীয় গোপনীয়তা রক্ষা করা হবে বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ১৩ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম পলাতক শেখ হাসিনাসহ অন্যদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেওয়ার কথা জানিয়েছিলেন।
হয়েছে। এতে প্রয়োজনীয় গোপনীয়তা রক্ষা করা হবে বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ১৩ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম পলাতক শেখ হাসিনাসহ অন্যদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেওয়ার কথা জানিয়েছিলেন।



