জিম্মি মুক্তি নিয়ে রোববার মিশরে বৈঠক, গাজায় ফিরছে ফিলিস্তিনিরা? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৫

জিম্মি মুক্তি নিয়ে রোববার মিশরে বৈঠক, গাজায় ফিরছে ফিলিস্তিনিরা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির উদ্যোগে সম্মত হওয়ার পর ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) গাজা সিটি দখলের অভিযান স্থগিত করেছে। তবে সেনারা এখনো প্রতিরক্ষামূলক অবস্থানে আছে এবং ফিলিস্তিনিদের সতর্ক করে বলেছে, গাজা সিটি এখনো অত্যন্ত বিপজ্জনক যুদ্ধক্ষেত্র, তাই সেখানে ফেরত যাওয়া যাবে না। শনিবার (৪ অক্টোবর) রাজনৈতিক পর্যায় থেকে আসা নির্দেশে বলা হয়, আইডিএফ কেবল ন্যূনতম সামরিক তৎপরতা চালাবে। যেমন সেনাদের ওপর হুমকি এলে পাল্টা হামলা চালাবে। গাজা সিটি ঘিরে রাখা হলেও সেনারা সামনে এগোবে না, আবার পিছুও হটবে না। এ জন্য অতিরিক্ত ড্রোন মোতায়েন করা হয়েছে। এই নির্দেশ আসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তাদের রাতভর বৈঠকের পর। আলোচনার অংশ হিসেবে মিশরের কায়রো বা

লোহিত সাগর উপকূলীয় শহর শার্ম আল শেখে রোববার থেকেই যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে বৈঠক শুরু হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। মার্কিন মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ এ লক্ষ্যে অঞ্চলে যাচ্ছেন। ইসরায়েরের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু যদিও হামাসের প্রতিক্রিয়াকে ‘মূলত নেতিবাচক’ বলেছেন, তবু ট্রাম্পের উদ্যোগে সাড়া দেওয়া ছাড়া তার সামনে বিকল্প ছিল না বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল। এদিকে, হামাসের সিভিল ডিফেন্স সংস্থা দাবি করেছে, গাজা সিটি ও আশপাশে ইসরায়েলি বিমান ও কামানের হামলায় অন্তত ২০টি বাড়ি ধ্বংস হয়েছে এবং তুফাহ এলাকায় চারজন নিহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিসে দুজন শিশুও নিহত হয়েছে। তবে এসব সংখ্যার স্বাধীন যাচাই সম্ভব হয়নি,

কিংবা হামলাগুলো ট্রাম্পের ঘোষণার আগে নাকি পরে হয়েছে তা-ও স্পষ্ট নয়। শনিবার সকালে আইডিএফ আবারও সতর্ক করেছে—গাজার বাসিন্দারা যেন কোনো অংশেই সেনাদের কাছাকাছি না যায় কিংবা গাজা সিটিতে ফিরে না আসে। সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাননীয় প্রধানমন্ত্রী আপনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সম্পর্কে অসত্য তথ্য দিচ্ছেন মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর চট্টগ্রামে বেপরোয়া শিবির-সাজ্জাদের বাহিনী: ২৪ ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা না দিলে শরীর ঝাঁজরা করে দেওয়ার হুমকি বৈদেশিক ঋণে জর্জরিত পাকিস্তান, ৯ মাসে বৃদ্ধি ২০ শতাংশ: বাড়ছে দাতা সংস্থার চাপও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর কারণ খুঁজতে ৩ সদস্যের তদন্ত কমিটি ‘ব্যাগ ভরে টাকা নিলে মিলছে পকেট ভরা বাজার’, লাগামহীন দামে মেজাজ চড়া ক্রেতাদের বিবাহবিচ্ছেদের পর যেভাবে শাহিদকে বড় করে তোলেন নীলিমা আজিম ইসরাইলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত পরিকল্পিতভাবে মুসলিম ভোট সরিয়ে কি বিজেপিকে জেতানো হলো? ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা সাজানো মনে করেন মার্কিনিরা কে-পপের পথেই এবার কে-বিউটি চালু হচ্ছে ‘ই-লোন’ সেবা, ঘরে বসেই মিলবে ব্যাংক ঋণ চীনা প্রেসিডেন্টের চার দফা শান্তি প্রস্তাবে সমর্থন ইরানের স্কুলে যাওয়ার কথা বলে একসঙ্গে ৪ ছাত্রী নিখোঁজ আইসিসির সুখবর পেলেন সৈকত