‘জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া বা দ. আফ্রিকা সবাই আন্তর্জাতিক মানের প্রতিপক্ষ’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫

‘জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া বা দ. আফ্রিকা সবাই আন্তর্জাতিক মানের প্রতিপক্ষ’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫ |
বাংলাদেশ ক্রিকেটের ‘দুঃসময়ের বন্ধু’ জিম্বাবুয়ে। সাধারণত দেশের ক্রিকেট যখন তলানিতে থাকে, তখন জিম্বাবুয়ের মতো অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে খেলে নিজেদের ফর্মে ফেরানোর চেষ্টা করে জাতীয় ক্রিকেট দল–এমন ‘অভিযোগ’ দেশের ক্রিকেটপ্রেমীদের। চলতি মাসে সেই জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ২০ এপ্রিল সিলেটে মাঠে গড়াবে প্রথম টেস্ট। এই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত একটি বিষয় পরিষ্কার বলে দিয়েছেন, শক্তিশালী বা দুর্বল প্রতিপক্ষ তার অভিধানে নেই। সব প্রতিপক্ষকেই সমান গুরুত্ব দেওয়ার পক্ষে তিনি। শুক্রবার (১১ এপ্রিল) মিরপুরে আবাহনী লিমিটেডের অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্ত বলেন, ‘প্রতিটি আন্তর্জাতিক সিরিজই চ্যালেঞ্জিং। জিম্বাবুয়ের বিরুদ্ধেও আমাদের সেই মানসিকতা নিয়েই নামতে হবে।

যে চাপ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে গেলে থাকে, এখানেও সেটা থাকবে।’ ‘আমি বারবার বলছি, কোনো দলই ছোট নয়। ক্রিকেটাররাও এমন কিছু ভাবছে না। আমি চাই সাধারণ মানুষ এবং মিডিয়াও যেন এমন করে না ভাবে। জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকা সবাইকেই আন্তর্জাতিক মানের প্রতিপক্ষ হিসেবে দেখতে হবে’-যোগ করেন বাংলাদেশ অধিনায়ক। জিম্বাবুয়ের বিপক্ষে এ সিরিজ নিয়ে শান্তর ভাবনা, ‘আমরা কতটা ভালো ক্রিকেট খেলতে পারি সেটাই আসল বিষয়। গত বছর যদি দেখেন, টেস্ট ক্রিকেটে আমাদের উন্নতি হয়েছে। তিনটি ম্যাচ জিতেছি। এবার আরও ছয়টি টেস্ট রয়েছে। আমরা চাই এর চেয়ে ভালো ফল করতে।’ আগামী ১৫ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে দল। সিলেটে প্রথম টেস্ট মাঠে গড়াবে ২০ এপ্রিল।

২৮ এপ্রিল চট্টগ্রামে মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার