জিম্বাবুয়ের বিপক্ষে খেলবেন মুশফিক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৫

জিম্বাবুয়ের বিপক্ষে খেলবেন মুশফিক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৫ |
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের হোম টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এটা বোধগম্য যে, ক্রিকেটের কোনো সংস্করণেই কোনো দলকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। লাল বলের ক্রিকেটে তো আরও বেশি। তা সত্ত্বেও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে মূল দলের কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দিয়ে তরুণদের দেখে নেওয়ার সুযোগ দেখছেন দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। শনিবার তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটে কাউকেই ছোট করে দেখার সুযোগ নেই। আর জিম্বাবুয়ের পেস আক্রমণ আফগানিস্তানের চেয়েও ভালো। প্রতিটি ম্যাচই আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। কোনো ধরনের ক্রিকেটকেই হেলাফেলা করা যাবে না। তবে যদি মনে হয় কিংবা সুযোগ থাকে যে, কাউকে বিশ্রামে রাখলে ভালো হতে পারে সেটা অন্য ব্যাপার।’ আগামী মাসে সিলেট ও চট্টগ্রামে

দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। কাল সোনারগাঁও হোটেলে বিসিবির ইফতারের পর আলোচনায় বসেছিলেন মোহাম্মদ সালাহউদ্দিন, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ও নির্বাচক দলের সদস্য আব্দুর রাজ্জাক। কয়েকদিন আগে মুশফিকুর রহিম ওয়ানডে থেকে বিদায় নিলেও টেস্ট ক্রিকেটে তিনি খেলা চালিয়ে যাবেন। জিম্বাবুয়ের বিপক্ষে তাই তাকে দেখা যাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর