জামালপুরে আ. লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৫

জামালপুরে আ. লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৫ |
জামালপুরে আওয়ামী লীগ নেতা জামাল পাশা ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহেদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ঢাকার উত্তরা ও ফার্মগেট থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর জেলার শীর্ষ পর্যায়ে ফ্যাসিস্টের দোসরদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান চলছে। পলাতক থাকা অবস্থায় ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ব্যানারে তারা ঝটিকা মিছিলে সক্রিয় ভূমিকা পালন করে। অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ জানান, বিভিন্ন মিডিয়া ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহেদ আলী, জামালপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল

পাশা মিছিলে সক্রিয় ভূমিকা পালন করেন। তাদের বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে। এ ছাড়াও ছাত্রলীগ নেতা শাহেদ আলী গত ৩ আগস্ট রাতে নিজের চোখ বেঁধে নিজেকে অপহরণের নাটক সাজিয়ে নিজের ফেসবুক আইডি থেকে ভিডিও সম্প্রচার করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ