জর্জিয়ার সুন্দরী জিতলেন মিসেস আমেরিকার মুকুট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ আগস্ট, ২০২৫

জর্জিয়ার সুন্দরী জিতলেন মিসেস আমেরিকার মুকুট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ আগস্ট, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের ঐতিহাসিক ওয়েস্টগেট রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোতে অনুষ্ঠিত হয়েছে বিবাহিত নারীদের জন্য মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিসেস আমেরিকা ২০২৫’। এবারের আসরে সেরা হয়েছেন জর্জিয়ার প্রতিযোগী পেইজ ইউইং। গতবারের মিসেস আমেরিকা হান্নাহ ওয়াইজ তার মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দেন। ২৫ আগস্ট থেকে শুরু হয়ে সপ্তাহব্যাপী এ আয়োজনে তিনটি বিভাগে প্রতিযোগিতা হয়— ‘মিস ফর আমেরিকা স্ট্রং’, ‘মিসেস আমেরিকান’ এবং ‘মিসেস আমেরিকা’। মিস ফর আমেরিকা স্ট্রং বিভাগে জয়ী হয়েছেন টেক্সাসের লায়েশা ব্রিউয়ার। তিনি অবিবাহিত নারীদের প্রতিনিধিত্ব করেন। অন্যদিকে মিসেস আমেরিকান ২০২৫ হয়েছেন ম্যাসাচুসেটসের টিফানি থর্নটন। তাকে মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী হেইডি স্টিফেন্স। পেইজ ইউইং ও টিফানি থর্নটন উভয়েই আগামী জানুয়ারিতে অনুষ্ঠিতব্য ‘মিসেস ওয়ার্ল্ড ২০২৬’ প্রতিযোগিতায়

যুক্তরাষ্ট্রের হয়ে প্রতিনিধিত্ব করবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিবাহিত নারী হওয়া বাধ্যতামূলক। এমনকি স্বামী-স্ত্রী আলাদা থাকলেও যদি আইনগতভাবে ডিভোর্স না হয়ে থাকে, তাহলেও তারা অংশ নিতে পারেন। তবে বিজয়ী কোনো কারণে তাদের বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন করলে মুকুট ফিরিয়ে দিতে হয়। তখন রানারআপকে বিজয়ী ঘোষণা করা হয়। ১৯৩৮ সালে শুরু হওয়া এই আয়োজনের লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের গুণী, আত্মবিশ্বাসী ও প্রতিভাবান বিবাহিত এবং অবিবাহিত নারীদের প্ল্যাটফর্ম প্রদান করা। আয়োজন চলাকালীন প্রতিযোগীরা মহড়া, নৈশভোজ এবং নানা সামাজিক কর্মকাণ্ডে অংশ নেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল