জয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জুন, ২০২৬

জয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুন, ২০২৬ |
জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ পরাজিত করে নেদারল্যান্ডসকে। রোববার ইংল্যান্ডের বার্মিংহামের এজবাস্টনে প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রান করে নেদারল্যান্ডস। টার্গেট তাড়া করতে নেমে ৫ বল হাতে রেখেই ৬ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ। এদিন টস জিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে নেদারল্যান্ডস করে ১৩৮ রান। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন বাবাতে ডি লিড। তিনি ৪৫ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে এই রান করেন। এছাড়া ১৬ রান করেন ওপেনার হেদার সিজার্স। বাংলাদেশ দলের হয়ে ২ উইকেট নেন মারুফা খাতুন। ১২০ বলে ১৪০ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫ বল

হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। দলের জয়ে সর্বোচ্চ ৫০ রান করেন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস। তার ইনিংসটি ৩৩ বলে ৭টি চার আর দুটি ছক্কায় সাজানো। এছাড়া ৩২ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন শারমিন আক্তার। ১৭ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন স্বর্ণা আক্তার। ২৬ রান করেন দিলারা আক্তার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?