জয়ের সাক্ষাৎকার কী হবে আওয়ামী লীগের ? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৫

জয়ের সাক্ষাৎকার কী হবে আওয়ামী লীগের ?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৫ |
আন্তর্জাতিক মিডিয়াতে সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকার পড়েছি। অনেক বিষয়ে কথা বলতে তিনি কোনো রাখঢাক রাখেননি। এর আগে তারেক রহমানের সাক্ষাৎকারও পড়েছি। তিনিও ভালো বলেছেন। এই প্রজন্মের নেতাদের কাছে সহনশীলতাই আশা করি। জয় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি করেছেন। বাস্তবে আওয়ামী লীগ কি ফিরতে পারবে? ২০২৪ সালের ৫ আগস্টের পর অত কিছু না বুঝা বঞ্চিত মানুষগুলো আবারও ঘুরে দাঁড়িয়েছে দল ও আদর্শের পক্ষে। বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অপমান তারা মেনে নিতে পারেনি। আর মানতে না পারার কারণেই তারা প্রতিবাদ করছে, জেল-জুলুম সহ্য করছে। আওয়ামী লীগের এমন বিপর্যয় অতীতেও হয়েছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পরও আলোচনা ছিল, আওয়ামী লীগ কি ফিরতে পারবে?

১৫ আগস্টের পর ঢাকায় আওয়ামী লীগ প্রথম মিছিল করে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে। এরপর ২১ ফেব্রুয়ারি ফুল দিতে গিয়ে ছাত্রনেতারা মবের শিকার হন।সেই দিন কবি জসীমউদ্দীন আওয়ামী লীগের পক্ষে ছিলেন। মুজিব হত‍্যা তিনি মানতে পারেননি। ১৯৭৬ সালের ৪ আগস্ট রাজনৈতিক দল গঠনের নীতিমালা ‘পিপিআর’ প্রকাশিত হয়। আওয়ামী লীগ ১৯৭৬ সালের ৪ নভেম্বর সরকারি অনুমোদন লাভ করে। অস্থায়ী সভাপতি হন মহিউদ্দিন আহমেদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দা সাজেদা চৌধুরী। সেই দিন কমিটি গঠনের আগে মিজানুর রহমান চৌধুরীর বাড়ির ছাদে আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। ১৯৭৭ সালের ৪ এপ্রিল দলের বর্ধিত সভায় সৈয়দা জোহরা তাজউদ্দিনকে আহ্বায়ক করা হয়। যুগ্ম আহ্বায়ক হন মিজান চৌধুরী ও

মোল্লা জালাল উদ্দীন। ১৯৭৮ সালের কাউন্সিলে আবদুল মালেক উকিল সভাপতি এবং আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। মিজান চৌধুরী সভাপতি পদপ্রার্থী ছিলেন। তিনি নির্বাচিত না হতে পেরে নিজে সভাপতি এবং অধ্যাপক ইউসুফ আলীকে সাধারণ সম্পাদক করে ‘পাল্টা আওয়ামী লীগ’ গঠন করেন। অধ্যাপক ইউসুফ আলী বিএনপিতে যোগ দিলে রংপুরের মতিউর রহমান ‘আওয়ামী লীগ (মিজান)’ এর সাধারণ সম্পাদক হন। ১৯৮১ সালে শেখ হাসিনা সভাপতি এবং আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক হন। ১৯৮৩ সালে প্রেসিডিয়াম সদস্য মহিউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ বহিষ্কৃত নেতারা ‘বাকশাল’ গঠন করেন। অপরদিকে মিজান আওয়ামী লীগ ১৯৮৩ সালে জনদলে যোগ দেয়। তখন কেউ কেউ আবার মূল আওয়ামী লীগে ফিরে আসেন। এবারকার

পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ প্রশ্নে কর্মীরাই এখন মাঠে। এখানে নেতা নেই; সিদ্ধান্ত কর্মীরাই নেয়। তারা আগের বিতর্কিতদের দেখতে চায় না। আত্মীয়করণ বা পরিবারকরণ শুনতেও চায় না। তারা চায় মাঠের পছন্দের নেতৃত্ব ।চাপিয়ে দেওয়া কিছু নয়। সেটা কীভাবে, কবে হবে, তারা জানে না। তবে বিশ্বাস করে, আওয়ামী লীগ ফিরবে।সকল ভুল থেকে শিক্ষা নিবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক