জয়ার কণ্ঠে একাকিত্বের সুর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জুন, ২০২৫

জয়ার কণ্ঠে একাকিত্বের সুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুন, ২০২৫ |
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বরাবরই ব্যক্তিগত জীবন নিয়ে থাকেন নীরব। তবে সম্প্রতি এক ভারতীয় গণমাধ্যমকে দেওয়া অন্তরঙ্গ সাক্ষাৎকারে তিনি অনেক অজানা কথা প্রকাশ করেছেন—শৈশব, পরিবার ও বর্তমান সময়ের সম্পর্ক নিয়ে দিয়েছেন খোলামেলা মন্তব্য। শৈশবের স্মৃতি রোমন্থন করতে গিয়ে জয়া বলেন, তাঁর জীবনে নানুর অবদান সবচেয়ে বেশি। আবেগময় কণ্ঠে তিনি জানান, “আমার প্রথম কানের দুল এখনও যত্ন করে রেখেছি। নানু ছোটবেলায় যেসব ঝুমকা দিয়েছিল, সেগুলো আজও আমার অমূল্য সম্পদ।” সেই সঙ্গে মনে করিয়ে দেন প্রথম শাড়ি কেনার মুহূর্তটিও— “সপ্তম বা অষ্টম শ্রেণিতে পড়ার সময়, নানু টাঙ্গাইল থেকে প্রথম শাড়ি নিয়ে এলেন। তখনই মনে হয়েছিল, আমি বুঝি বড় হয়ে গেছি।” শুধু নানু নয়, জয়ার

জীবনে তাঁর মা-ও এক অনন্য গুরুত্ব বহন করেন। “আমাদের সংসারে মা-ই সূর্য,” বলেন জয়া। তাঁর ভাষায়, “শুধু সন্তান নয়, পোষ্য থেকে শুরু করে গৃহকর্মীর প্রতিও মায়ের সমান মমতা।” তবু মাকে ভালোবাসার কথা মুখে বলতে পারেন না জয়া। “মাকে কখনও বলিনি, ‘আমি তোমাকে ভালোবাসি।’ কিংবা কখনও ‘সরি’ও বলিনি। বললেই যেন গলায় কাঁটা আটকে যায়। অথচ অন্যদের ‘সরি’ বলতে কোনও সমস্যা হয় না।” সাক্ষাৎকারে বর্তমান সময়ের সম্পর্ক নিয়েও হতাশা প্রকাশ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। “এখন তো কেউ আর সম্পর্ক করতে চায় না! সবাই ‘সিচুয়েশনশিপ’-এ আছে! কী কী যেন নামে ডাকে—কিন্তু সম্পর্কের আসল স্থায়িত্বটাই হারিয়ে যাচ্ছে,” বলেন জয়া। এই আন্তরিক কথোপকথনের মাধ্যমে যেন

আরও একবার প্রমাণিত হলো—জয়া আহসান শুধু পর্দার গুণী অভিনেত্রী নন, বাস্তব জীবনে তিনি একজন সংবেদনশীল, ভাবুক ও গভীর অনুভূতির মানুষ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?